Dhaka , Wednesday, 23 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

দীর্ঘ প্রতীক্ষার পর কুয়েত রুটে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট চালু

দীর্ঘ প্রায় ছয় মাস বন্ধ থাকার পর কুয়েত-বাংলাদেশ রুটে আবারও সরাসরি ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও নিরাপত্তাজনিত কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে বন্ধ থাকার পর শনিবার (২৯ আগস্ট) থেকে এ রুটে পুনরায় নিয়মিত ফ্লাইট চলাচল শুরু হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চালু হওয়ায় কুয়েত-বাংলাদেশ রুটে অন্যান্য এয়ারলাইন্সের টিকিটের দামও কমতে শুরু করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এতে স্বস্তি ফিরেছে কুয়েতপ্রবাসী বাংলাদেশি যাত্রীদের মধ্যে।

কুয়েত-বাংলাদেশ রুটে ফ্লাইট পুনরায় চালুর বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কুয়েত কান্ট্রি ম্যানেজার এ কে এম ফরহাদ।

তিনি জানান, নিরাপত্তাজনিত কারণে কুয়েত রুটে বিমানের ফ্লাইট চলাচল বন্ধ ছিল। শনিবার থেকে তা পুনরায় চালু হয়েছে। প্রবাসীদের কথা বিবেচনা করে এ রুটে তুলনামূলক কম মূল্যে বিভিন্ন ফেয়ার চালু করা হয়েছে। দেশের রেমিট্যান্স ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে প্রবাসীদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যাতায়াতের আহ্বান জানান তিনি।

কুয়েতে বাংলাদেশি জাতীয় গণমাধ্যমের সংবাদকর্মীদের সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাব, কুয়েত আয়োজিত এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

দীর্ঘদিন বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট বন্ধ থাকায় কুয়েত থেকে বাংলাদেশগামী যাত্রীদের অনেকেই বাড়তি ভাড়া দিয়ে বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইটে যাতায়াত করতে বাধ্য হচ্ছিলেন। বিশেষ করে ছুটির মৌসুম ও জরুরি প্রয়োজনে দেশে যেতে ইচ্ছুক প্রবাসীদের জন্য টিকিটের উচ্চমূল্য ছিল বড় ভোগান্তির কারণ।

প্রবাসী বুরহান উদ্দিন বলেন, “দীর্ঘদিন ধরে দেশে যাওয়ার কথা ভাবছি। কিন্তু বাংলাদেশ বিমানের ফ্লাইট বন্ধ থাকায় যাওয়া হয়নি। দীর্ঘ প্রতীক্ষার পর এবার দেশে যাব। বিমানের ফ্লাইট চালু হওয়ায় কুয়েত এয়ারওয়েজ, জাজিরাসহ অন্যান্য এয়ারলাইন্সও ভাড়া কমিয়ে দিয়েছে। বিমানের ভাড়া কম এবং ব্যাগেজ সুবিধা ভালো হলে যাত্রী আরও বাড়বে।”

বিমানের সরাসরি ফ্লাইট পুনরায় চালু হওয়ায় কুয়েতপ্রবাসীদের সামনে এখন সরাসরি দেশে ফেরার সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে বিভিন্ন এয়ারলাইন্সের মধ্যে প্রতিযোগিতা বাড়ায় টিকিটের ভাড়াও কমে আসছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

প্রবাসীরা আশা করছেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট নিয়মিত ও নির্বিঘ্নভাবে পরিচালিত হলে কুয়েত-বাংলাদেশ রুটে বিমান ভাড়া আরও সহনীয় পর্যায়ে আসবে এবং যাত্রীদের ভোগান্তিও অনেকটা কমে যাবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

ফরাসি আভিজাত্যের রাজমুকুট ও পাথরে খোদাই করা সুরের প্রাসাদ

দীর্ঘ প্রতীক্ষার পর কুয়েত রুটে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট চালু

আপডেট টাইম : 08:51:48 pm, Saturday, 29 August 2026