Dhaka , Wednesday, 23 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

বাংলাদেশি কর্মীদের সুখবর দিল দক্ষিণ কোরিয়া

দক্ষিণ কোরিয়ায় বসবাসরত প্রায় ৩০ হাজার বাংলাদেশির সিংহভাগই ই-৯ ভিসাধারী। তবে এবার দেশটিতে থাকা বাংলাদেশি কর্মীদের জন্য ভাষাগত যোগ্যতার শর্ত ছাড়াই দক্ষ কর্মী বা ই-৭-৪ ভিসা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।

কোরিয়া সরকারের মানবসম্পদ উন্নয়ন সংস্থার (এইচআরডি) প্রকাশিত এই বিজ্ঞপ্তির প্রতি প্রবাসী কর্মীদের দৃষ্টি আকর্ষণ করেছে সিউলের বাংলাদেশ দূতাবাস।

‎বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোরিয়ান ভাষার পরীক্ষা না দিয়েই ই-৭-৪ ভিসার আবেদন করা যাবে। সেক্ষেত্রে ‘কে-পয়েন্ট ই-৭-৪’ স্কোরিং সিস্টেমে ৩০০-এর মধ্যে অন্তত ১৫০ পয়েন্ট থাকতে হবে। তবে পরবর্তীতে ভিসা নবায়নের আগে ভাষার সনদ জমা দিতে হবে। পরিবারকে কোরিয়ায় নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করতেও লাগবে ভাষার যোগ্যতা।

এই আবেদনের প্রধান শর্ত হলো, বিগত ১০ বছরে কোরিয়ায় অন্তত ৪ বছর কাজ করার অভিজ্ঞতা (রাজধানী সিউলের বাইরে ৩ বছর বা জনসংখ্যা কম এমন এলাকায় ২ বছর)। এ ছাড়া বর্তমানে কর্মরত প্রতিষ্ঠানে অন্তত ১ বছর ধরে কাজ করা, নিয়োগকর্তার সুপারিশপত্র এবং সর্বনিম্ন ২৬ মিলিয়ন ওন বার্ষিক বেতনে ২ বছরের চুক্তিপত্র থাকতে হবে।

অদক্ষ ই-৯ ভিসায় সর্বোচ্চ ৪ বছর ১০ মাস থাকার নিয়ম থাকলেও ই-৭-৪ ভিসা দীর্ঘমেয়াদে বসবাসের সুযোগ দেয়।

সাধারণ নিয়মে এই ক্যাটাগরিতে ২০০ পয়েন্ট লাগে। ভিসাসংক্রান্ত বিস্তারিত জানতে প্রবাসীদের ইমিগ্রেশন কনট্যাক্ট সেন্টার (১৩৪৫) বা এইচআরডি কোরিয়া সেন্টারে (১৫৭৭-০০৭১) যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

ফরাসি আভিজাত্যের রাজমুকুট ও পাথরে খোদাই করা সুরের প্রাসাদ

বাংলাদেশি কর্মীদের সুখবর দিল দক্ষিণ কোরিয়া

আপডেট টাইম : 09:36:25 pm, Saturday, 29 August 2026