Dhaka , Thursday, 1 October 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি

Muslim pilgrims circle the Kaaba and pray at the Grand Mosque as Saudi Arabia welcomes back pilgrims for the 2022 haj season, after the kingdom barred foreign travellers over the last two years because of the coronavirus disease (COVID-19) pandemic, in the holy city of Mecca, Saudi Arabia July 1, 2022. REUTERS/Mohammed Salem

২০২৭ সালের হজ মৌসুম ঘিরে ‘যুগান্তকারী’ এক প্যাকেজ ঘোষণা করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। নতুন এই প্যাকেজে একটিমাত্র চুক্তির মাধ্যমেই থাকা, খাওয়া, যাতায়াত এবং পবিত্র স্থানগুলোর সব সেবা পাবেন হজযাত্রীরা।

সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।

প্রতিবেদন অনুসারে, ইলেকট্রনিক প্ল্যাটফর্মের মাধ্যমে এই প্যাকেজটি দেওয়া হবে। সৌদি আরবে পা রাখার পর থেকে শুরু করে দেশে ফেরা পর্যন্ত পুরো সময়টায় হাজিরা দারুণভাবে কাজে লাগাতে পারবেন প্যাকেজটি। নতুন এই প্যাকেজে মূলত রয়েছে মক্কা-মদিনায় থাকার ব্যবস্থা, যাতায়াত, ক্যাটারিং বা খাওয়ার বন্দোবস্ত এবং পবিত্র স্থানগুলোর সেবা।

এর বাইরেও হাজিরা চাইলে নিজেদের পছন্দমতো কিছু বাড়তি সুবিধাও বেছে নিতে পারবেন।

নতুন এই ব্যবস্থার ফলে বিভিন্ন দেশের হজ এজেন্সিগুলো খুব সহজেই নিজেদের মতো করে হাজিদের জন্য মানসম্মত ও নমনীয় প্রোগ্রাম তৈরি করতে পারবে।

১৪৪৮ হিজরি সেশনের প্রস্তুতি হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যা সৌদি ভিশন ২০৩০ এর লক্ষ্য পূরণে বড় ভূমিকা রাখবে। এই লক্ষ্যে ইতোমধ্যে ৭৫টিরও বেশি দেশের হজ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে মন্ত্রণালয়।

এছাড়া, পুরো হজ প্রক্রিয়াকে ডিজিটাল ও ঝামেলামুক্ত করতে দীর্ঘদিন ধরেই আধুনিক অনলাইন সিস্টেম ব্যবহার করে আসছে সৌদি আরব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

জনপ্রিয় সংবাদ

আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি

আপডেট টাইম : 08:39:09 pm, Wednesday, 30 September 2026