Dhaka , Tuesday, 13 October 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য অতি জরুরি নির্দেশনা

সৌদি আরবে চলমান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে দেশটিতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য অতি জরুরি নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

বিজ্ঞপ্তিতে দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদেরকে সতর্ক থাকার পাশাপাশি সৌদি কর্তৃপক্ষের নির্দেশনা যথাযথভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে অতি জরুরি বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।

এতে সৌদি আরবে চলমান পরিস্থিতি নিয়ে কোনো ধরনের তথ্য, ছবি বা ভিডিও ধারণ, আদান-প্রদান কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা থেকে বিরত থাকতে সেখানকার বাংলাদেশিদেরকে বিশেষভাবে অনুরোধও জানিয়েছে দূতাবাস।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলমান পরিস্থিতি সম্পর্কে যেকোনো ধরনের তথ্য, ছবি বা ভিডিও ধারণ, আদান-প্রদান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা সৌদি আইনে শান্তিভঙ্গের অপরাধ।

এ পরিপ্রেক্ষিতে সৌদি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিসংক্রান্ত কোনো ছবি, ভিডিও বা সংশ্লিষ্ট তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে— যেমন ফেসবুক, ইউটিউব, এক্সসহ অন্যান্য মাধ্যমে প্রচার, মোবাইলে সংরক্ষণ এবং পারস্পরিক আদান-প্রদান থেকে সম্পূর্ণরূপে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।

একইসঙ্গে ঝুঁকিপূর্ণ ও জনবহুল স্থান এড়িয়ে চলার পরামর্শও দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। পাশাপাশি যেকোনো তথ্যের জন্য দূতাবাসের নির্ধারিত হটলাইনে যোগাযোগ করতে বলা হয়েছে। নম্বরগুলো হলো—

শ্রমসংক্রান্ত টোল ফ্রি নম্বর: ৮০০১০০০১২৫

পাসপোর্টসংক্রান্ত টোল ফ্রি নম্বর: ৮০০১০০০১২৬

ডিপ্লোম্যাটিক উইং-সংক্রান্ত নম্বর: ৮০০১০০০১২৮

মৃত্যুসংক্রান্ত হটলাইন নম্বর: +৯৬৬৫৭০২১২১৮০

এছাড়া, নিয়মিত হালনাগাদ তথ্য পেতে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে। রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের পেজটির লিংক:

https://www.facebook.com/bdembassyriyadh

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য অতি জরুরি নির্দেশনা

আপডেট টাইম : 11:40:34 pm, Monday, 12 October 2026