Dhaka , Saturday, 8 August 2026
শিরোনাম :
বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’ স্বল্প খরচে জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স বাড়ানো গুরুত্বপূর্ণ সুযোগ

কুয়েতে বিশেষ অভিযানে ১২৫৩ বিদেশি আটক

কুয়েতের জিলিব আল-শুয়েখ এলাকায় অপরাধ দমন, অবৈধ কাজকর্ম বন্ধ এবং এলাকার সার্বিক আইনশৃঙ্খলা ফেরাতে একটি বড় ধরনের অভিযান শুরু করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সরকারি একাধিক সংস্থার সমন্বয়ে পরিচালিত এই সাঁড়াশি অভিযানে ব্যাপক গ্রেফতার ও উচ্ছেদ কার্যক্রম চালানো হয়েছে।

অভিযানে রেসিডেন্সি (আকামা) ও শ্রম আইন লঙ্ঘনকারী এবং বিভিন্ন অপরাধের পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন দেশের ১ হাজার ২৫৩ জনকে আটক করা হয়েছে।

এছাড়া অনৈতিক কাজের সঙ্গে জড়িত ৩৬ জন শিশু ও তাদের মায়েদের আটক করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট দপ্তরে হস্তান্তর করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

অভিযানের অংশ হিসেবে অবৈধভাবে গড়ে ওঠা আবাসন থেকে উচ্ছেদ কার্যক্রম চালানো হয়। এ সময় প্রায় ১ হাজার ২০০টি অবৈধ আবাসন ইউনিটের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, যার ফলে সংলগ্ন ফারওয়ানিয়া এলাকায় বিদ্যুতের প্রায় ৬০ শতাংশ চাপ হ্রাস পেয়েছে। একই সঙ্গে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা ১ হাজার ৪৩২টি ভবন চিহ্নিত করা হয়েছে।

অভিযানকালে আশ্রয়কেন্দ্রে থাকা ৭৮৪ জনকে তাৎক্ষণিক চিকিৎসা সেবা দেওয়া হয় এবং আশঙ্কাজনক ৬১ জনকে দ্রুত হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পাশাপাশি অবৈধ প্রবাসী শ্রমিকদের আশ্রয়কেন্দ্র থেকে ১১০ জনকে নিজ দেশে পাঠানোর উদ্দেশ্যে ডিপোর্টেশন সেন্টারে (নির্বাসন কেন্দ্র) পাঠায় কর্তৃপক্ষ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, কেবল জিলিব আল-শুয়েখ নয়—অনিয়ম ও অবৈধ কর্মকাণ্ড বহাল থাকা কুয়েতের অন্যান্য এলাকাগুলোতেও একই ধারায় কঠোর আইনশৃঙ্খলা অভিযান অব্যাহত থাকবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

জনপ্রিয় সংবাদ

কুয়েতে বিশেষ অভিযানে ১২৫৩ বিদেশি আটক

আপডেট টাইম : 12:50:29 pm, Wednesday, 5 August 2026