Dhaka , Thursday, 26 February 2026
শিরোনাম :
মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’ স্বল্প খরচে জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স বাড়ানো গুরুত্বপূর্ণ সুযোগ মালয়েশিয়ায় ধর্মঘট করায় ১৭২ বাংলাদেশি শ্রমিক চাকরিচ্যুত

চার পাতার মানি প্ল্যান্ট, দাম পাঁচ লাখ টাকা

  • Reporter Name
  • আপডেট টাইম : 10:28:41 am, Saturday, 5 September 2020
  • 631 বার

একটি ছোট মানি প্ল্যান্টের দাম কত হতে পারে? অনুমান করেন তো! কথায় আছে শখের তোলা আশি টাকা! হুম্, নিউজিল্যান্ডে চার পাতার ছোট্ট একটি মানি প্ল্যান্টের দাম উঠেছে বাংলাদেশি মুদ্রায় চার লাখ ৬৪ হাজার টাকা।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, রেপিডোপোরা টেটরাসপেরমা বা পিলোডেনড্রোন মিনিমা গোত্রের ওই মানি প্ল্যান্টটি পাতার রঙের কারণে দুর্লভ। এর প্রতিটি পাতা লম্বালম্বিভাবে সবুজ ও হলুদ রঙে বিভক্ত।

মূলত নিউজিল্যান্ডের অনলাইন বেচাকেনার সাইট ‘ট্রেড মি’-তে মানি প্ল্যান্টটির নিলাম হয়।

সর্বোচ্চ দরদাতা এর দাম দিয়েছেন ৮ হাজার ১৫০ ‘নিউজিল্যান্ড ডলার’। প্রতি ডলার ৫৬ টাকা ৯৫ পয়সা হিসাবে বাংলাদেশে এর মূল্যমান দাঁড়ায় ৪ লাখ ৬৪ হাজার ১৩১ টাকা।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, বৈচিত্র্যপূর্ণ এই মানি প্ল্যান্টগুলো যতটা না দুর্লভ, তার চেয়ে বেশি হলো এদের বেড়ে ওঠার গতি অত্যন্ত ধীর।

মানি প্ল্যান্টটির ক্রেতা রেডিও নিউজিল্যান্ডকে বলেছেন, তাঁরা তিনজন মিলে একটি গ্রীষ্মমণ্ডলীয় উদ্যান করছেন। তাঁরা চাচ্ছেন তাঁদের বাগানে নিউজিল্যান্ডের সব দুর্লভ গাছের উপস্থিতি থাক। তাঁদের বাগানের মাঝখানে থাকছে পাখি ও প্রজাপতির ঘর সংবলিত রেস্তোরাঁ। তাঁদের আশা এই উদ্যানের মধ্যে একটি স্বর্গীয় পরিবেশ বিরাজ করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বাংলাদেশসহ ৪০ দেশ থেকে মুরগি ও ডিম আমদানিতে নিষেধাজ্ঞা সৌদির

চার পাতার মানি প্ল্যান্ট, দাম পাঁচ লাখ টাকা

আপডেট টাইম : 10:28:41 am, Saturday, 5 September 2020