Dhaka , Wednesday, 23 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

‘আমাকে তারা নেয়নি’ — শ্রাবন্তী

দীর্ঘ দশ বছরের অপেক্ষার পর চলতি বছরের ১৪ আগস্ট মুক্তি পায় দেব-শুভশ্রী জুটির বহুল প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’। মুক্তির আগেই আলোচনায় আসা ছবিটি মুক্তির পর বক্স অফিসেও রেকর্ড গড়েছে।

তবে সম্প্রতি জানা গেল, ছবিটির নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায় নয়, শুরুতে ‘রূপা’ চরিত্রে অভিনয়ের জন্য ভাবা হয়েছিল জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। কিন্তু শেষ পর্যন্ত কেন তাকে আর দেখা গেল না ছবিতে? এতদিন পর নিজেই মুখ খুললেন তিনি।

দেবের সঙ্গে ‘বুনোহাঁস’ ছবিতে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন শ্রাবন্তী। এরপর দেবের পরবর্তী ভিন্নধারার কাজ ‘ধূমকেতু’-তেও প্রথমে তারই নাম চূড়ান্ত হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে পরিকল্পনা বদলে যায়।

সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শ্রাবন্তী বলেন, “তারা নেয়নি আমাকে। হঠাৎ করেই জানিয়ে দেওয়া হয়। নিশ্চয়ই চরিত্রটা নিয়ে তাদের কিছু ভিন্ন মনে হয়েছিল।”

তবে এই সিদ্ধান্ত নিয়ে তার কোনো আক্ষেপ নেই। বরং দেব-শুভশ্রী জুটির জনপ্রিয়তার দিকেই ইঙ্গিত করেছেন তিনি। শ্রাবন্তীর ভাষায়, “দেব-শুভশ্রী জুটির বিশাল ফ্যানবেস আছে। তাদের দু’জনকে একসঙ্গে পর্দায় দারুণ লেগেছে। আমিও তাদের বড় ভক্ত। তখন তাদের প্রচুর ছবি দেখেছি, সত্যি বলতে খুব ভালো লাগত।”

শ্রাবন্তী আরও বলেন, “আমি বিশ্বাস করি, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। তাই এটাকে আমি নেতিবাচকভাবে নেইনি। হয়তো আমাদের জুটি ভালো নাও লাগতে পারত দর্শকের কাছে, আবার ভালোও লাগতে পারত।”

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

ফরাসি আভিজাত্যের রাজমুকুট ও পাথরে খোদাই করা সুরের প্রাসাদ

‘আমাকে তারা নেয়নি’ — শ্রাবন্তী

আপডেট টাইম : 05:27:14 pm, Sunday, 28 September 2025