Dhaka , Monday, 26 October 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

২৪ দিনে এলো ২১৩ কোটি ৭০ লাখ ডলারের প্রবাসী আয়

দেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের শক্তিশালী প্রবাহ অব্যাহত রয়েছে। চলতি অক্টোবর মাসের প্রথম ২৪ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে ২১৩ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন।প্রতি ডলার ১২৩.৬৫ টাকা হিসাবে বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৬ হাজার ২৪০ কোটি টাকা।

রোববার (২৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দপ্তর থেকে এই তথ্য নিশ্চিত করা হয়।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আগের ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে (১-২৪ অক্টোবর) রেমিট্যান্স এসেছিল ২০০ কোটি ২০ লাখ ডলার। সেই তুলনায় চলতি ২০২৬-২৭ অর্থবছরের একই সময়ে প্রবাসী আয়ে ৬ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

অন্যদিকে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে (১ জুলাই থেকে ২৪ অক্টোবর পর্যন্ত) দেশে মোট ১ হাজার ৭২ কোটি ৯০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৯৫৮ কোটি ৮০ লাখ ডলার।

ফলে বছরওয়ারি হিসেবে রেমিট্যান্সে ১১ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধি দেখা যাচ্ছে, যা দেশের ব্যাংক খাতে বৈদেশিক মুদ্রার প্রবাহ ও রিজার্ভকে চাঙ্গা করছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

২৪ দিনে এলো ২১৩ কোটি ৭০ লাখ ডলারের প্রবাসী আয়

আপডেট টাইম : 09:00:09 pm, Sunday, 25 October 2026