Dhaka , Tuesday, 6 October 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

সৌদি আরবে হুথিদের ক্ষেপণাস্ত্র আঘাতে বাংলাদেশি নিহত

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল খুরাইস এলাকায় আরামকোর একটি স্থাপনায় গতকাল রোববার হুথিদের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র বা ড্রোনের আঘাতে মো. সজিব হোসেন নামে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন।

আজ এক সরকারি তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়। নিহত সজিব হোসেনের বাড়ি কুমিল্লা জেলায়।

পররাষ্ট্র মন্ত্রণালয় এই বাংলাদেশি নাগরিকের প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে এবং এ ধরনের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে মরহুমের শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যে নিহত সজিবের পরিবার ও নিয়োগকর্তার সঙ্গে যোগাযোগ করেছে এবং প্রয়োজনীয় সব সহযোগিতা প্রদান করছে।

মরদেহের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তা দ্রুত দেশে পাঠানোর বিষয়ে দূতাবাস সংশ্লিষ্ট সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালাচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

সৌদি আরবে হুথিদের ক্ষেপণাস্ত্র আঘাতে বাংলাদেশি নিহত

আপডেট টাইম : 08:55:11 pm, Monday, 5 October 2026