Dhaka , Friday, 2 October 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

সৌদি প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের জরুরি সতর্কবার্তা

সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের স্থানীয় আইন ও সামাজিক শান্তি-শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে সংরক্ষিত ও সংবেদনশীল স্থাপনা বা ঘটনা-সংক্রান্ত ছবি ও ভিডিও ধারণ এবং স্থানীয় আইন, জননিরাপত্তা বা জনশৃঙ্খলাবিরোধী কোনো বিষয়বস্তু সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ বা প্রচার না করার জন্য সতর্ক করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দূতাবাসের কাউন্সেলর ও দূতালয় প্রধান মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের স্থানীয় সৌদি আইন ও সামাজিক শান্তি-শৃঙ্খলা পরিপন্থি বা বিরোধী যেকোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকা বাধ্যতামূলক। এ লক্ষ্যে দূতাবাসের পক্ষ থেকে কয়েকটি বিষয়ে বিশেষভাবে সতর্ক করা হয়েছে।

এতে বলা হয়, সংরক্ষিত এলাকা বা স্থাপনা, সংবেদনশীল ঘটনা বা বিষয় এবং অপ্রয়োজনীয় যে কোনো ছবি তোলা বা ভিডিও ধারণ করা সম্পূর্ণ নিষিদ্ধ।

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রেও সতর্ক করেছে দূতাবাস। বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেসবুক, ইউটিউব, এক্স (টুইটার) ইত্যাদিতে স্থানীয় আইন, জননিরাপত্তা বা জনশৃঙ্খলার বিরোধী কোনো বিষয়বস্তু প্রকাশ, প্রচার, সংরক্ষণ, আদান-প্রদান এবং এতে লাইক, কমেন্ট বা শেয়ার করা থেকে বিরত থাকতে হবে।

এছাড়া ডিপ্লোম্যাটিক কোয়ার্টার ও বাংলাদেশ দূতাবাস এলাকার বিষয়ে বলা হয়েছে, সেবা গ্রহণের আগে বা পরে দূতাবাসের অভ্যন্তরে, বাইরে কিংবা আশপাশের এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করা যাবে না। একই সঙ্গে অনুমতি ছাড়া ছবি তোলা বা ভিডিও ধারণও সম্পূর্ণ নিষিদ্ধ।

দূতাবাস জানিয়েছে, এসব নির্দেশনা অমান্য করা স্থানীয় সৌদি আইনে দণ্ডনীয় অপরাধ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সব প্রবাসীর দায়িত্বশীল আচরণ, সচেতনতা এবং সৌদি আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন একদিকে যেমন নিরাপদ ও সুশৃঙ্খল প্রবাসজীবন নিশ্চিত করবে, অন্যদিকে সৌদি আরবে বাংলাদেশের ভাবমূর্তি সমুন্নত রাখবে। এ বিষয়ে সবার সচেতনতা এবং সর্বাত্মক সহযোগিতা একান্ত কাম্য।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

সৌদি প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের জরুরি সতর্কবার্তা

আপডেট টাইম : 09:44:51 pm, Thursday, 1 October 2026