Dhaka , Monday, 26 October 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

মালয়েশিয়ায় পৃথক অভিযানে বাংলাদেশিসহ ১০৯ প্রবাসী আটক

মালয়েশিয়ার পেরাক রাজ্যের ইপোহ শহরে পৃথক দুটি অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ১০৯ জন বিদেশিকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। আটক ব্যক্তিদের মধ্যে ৭৫ জন পুরুষ ও ৩৪ জন নারী রয়েছেন। পুরুষদের মধ্যে বাংলাদেশি নাগরিকও রয়েছেন।

শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত থেকে রোববার (২৫ অক্টোবর) ভোর পর্যন্ত পরিচালিত এসব অভিযানে ইপোহের একটি বিনোদনকেন্দ্র, চারটি ম্যাসাজ পার্লার এবং পাইকারি বাজারে তল্লাশি চালানো হয়।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের উপমহাপরিচালক (অপারেশন) দাতুক লোকমান এফেন্দি রামলি জানান, অভিযানে পেরাক রাজ্যের অভিবাসন বিভাগের কর্মকর্তা, পুত্রজায়ায় অবস্থিত বিভাগের বিশেষ অভিযান ও গোয়েন্দা শাখার সদস্য এবং পুলিশের মোট ৬৬ জন সদস্য অংশ নেন।

তিনি জানান, রাত ৯টার দিকে ‘অপ গেগার’ নামের অভিযানে বিনোদনকেন্দ্র ও চারটি ম্যাসাজ পার্লারে তল্লাশি চালানো হয়। সেখানে ৭০ জন বিদেশির কাগজপত্র যাচাই করে ৩৪ জন নারীকে আটক করা হয়। পরে রাত ১টা ৩০ মিনিটে ইপোহের পাইকারি বাজারে অভিযান চালানো হয়। সেখানে ৭৭ জন বিদেশির পরিচয় ও নথিপত্র যাচাই শেষে ৭৫ জন পুরুষকে আটক করা হয়।

পাইকারি বাজার থেকে আটক ব্যক্তিদের মধ্যে মিয়ানমার, বাংলাদেশ, লাওস ও ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন। অন্যদিকে, বিনোদনকেন্দ্র ও ম্যাসাজ পার্লার থেকে আটক নারীরা থাইল্যান্ড ও ভিয়েতনামের নাগরিক বলে জানিয়েছে অভিবাসন বিভাগ।

লোকমান এফেন্দি বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বৈধ ভ্রমণ নথি না থাকা, ভিসা বা অনুমোদিত অবস্থানের মেয়াদ শেষ হওয়ার পরও মালয়েশিয়ায় অবস্থান করা এবং ইস্যু করা পারমিট বা পাসের অপব্যবহারের অভিযোগ রয়েছে। এসব অভিযোগ দেশটির অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এবং অভিবাসন বিধিমালা ১৯৬৩-এর আওতাভুক্ত।

অভিযান চলাকালে কয়েকজন বিদেশি পালানোর চেষ্টা করলেও কর্মকর্তাদের তৎপরতায় তাঁদের আটক করা সম্ভব হয় বলে জানান তিনি।

এ ঘটনায় পাঁচজন নিয়োগকর্তাকে সমন জারি করা হয়েছে। তদন্তে সহযোগিতা এবং প্রয়োজনীয় তথ্য দেওয়ার জন্য তাঁদের অভিবাসন বিভাগের আইন প্রয়োগ শাখায় হাজির হতে বলা হয়েছে। আটক ব্যক্তিদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য পেরাক রাজ্যের অভিবাসন বিভাগের কার্যালয়ে নেওয়া হয়েছে।

লোকমান এফেন্দি জানান, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মালয়েশিয়াজুড়ে ১১ হাজারের বেশি অভিযান পরিচালনা করেছে দেশটির অভিবাসন বিভাগ। এসব অভিযানে প্রায় দেড় লাখ বিদেশির পরিচয় ও কাগজপত্র যাচাই করা হয়েছে।

এই সময়ে ৬৬ হাজারের বেশি বিদেশিকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে ৪১ হাজারের বেশি ব্যক্তিকে সরাসরি অভিবাসন বিভাগের আইন প্রয়োগকারী অভিযানের মাধ্যমে আটক করা হয়। বাকি ২৪ হাজারের বেশি বিদেশিকে অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে আটক বা হস্তান্তর, দেশের প্রবেশপথে আটক কিংবা অন্যান্য অভিযানের আওতায় নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ৪৫ হাজারের বেশি বিদেশিকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। অন্যদের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে আইনি কার্যক্রম চলমান রয়েছে।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের এসব পরিসংখ্যান দেশটিতে বিদেশিদের অবস্থান ও কাজসংক্রান্ত নিয়ম লঙ্ঘনের অভিযোগে চলমান নজরদারি, অভিযান এবং আইন প্রয়োগ কার্যক্রমের চিত্র তুলে ধরছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

মালয়েশিয়ায় পৃথক অভিযানে বাংলাদেশিসহ ১০৯ প্রবাসী আটক

আপডেট টাইম : 06:57:08 am, Monday, 26 October 2026