Dhaka , Tuesday, 3 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

মালদ্বীপে কর্মরত বাংলাদেশিদের জন্য হাইকমিশনের জরুরি বার্তা

মালদ্বীপে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের চাকরির নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে চাকরির চুক্তিপত্রের অনুলিপি নিজেদের কাছে সংরক্ষণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন। প্রত্যেক কর্মীকে নিজ নিজ নিয়োগকর্তা বা কোম্পানির সঙ্গে সম্পাদিত চাকরির চুক্তিপত্রের একটি কপি সংগ্রহ করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

রোববার (১ নভেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয় মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়ম অনুযায়ী মালদ্বীপে কর্মরত প্রত্যেক বাংলাদেশি কর্মীর সঙ্গে সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের লিখিত চাকরির চুক্তি থাকা বাধ্যতামূলক।

চুক্তিপত্রে কর্মীর কাজের ধরন ও দায়িত্ব, নির্ধারিত বেতন, প্রাপ্য সুযোগ-সুবিধা এবং চাকরির অন্যান্য শর্ত স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। এসব তথ্য লিখিতভাবে থাকা কর্মীদের চাকরিসংক্রান্ত অধিকার ও শর্ত সম্পর্কে নিশ্চিত হতে সহায়তা করবে।

হাইকমিশন আরও জানায়, শুধু চাকরির চুক্তি সম্পাদন করলেই হবে না, প্রত্যেক কর্মীকে সংশ্লিষ্ট কোম্পানি থেকে চুক্তিপত্রের একটি অনুলিপি সংগ্রহ করতে হবে। সেটি ব্যক্তিগতভাবে নিরাপদ স্থানে সংরক্ষণ করতে হবে।

এ বিষয়ে মালদ্বীপে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি কর্মীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি হাইকমিশনের নির্দেশনা অনুসরণের অনুরোধ জানানো হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

সৌদি প্রবাসীদের জন্য সরকারের জরুরি নির্দেশনা, মানতে হবে যেসব নিয়ম

মালদ্বীপে কর্মরত বাংলাদেশিদের জন্য হাইকমিশনের জরুরি বার্তা

আপডেট টাইম : 03:24:33 pm, Monday, 2 November 2026