Dhaka , Friday, 30 October 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

মন্টেনেগ্রোকে ৪-০ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ অ্যান্ড ফেস্টিভ্যালে দারুণ নৈপুণ্য দেখিয়েছে বাংলাদেশের কিশোর ফুটবল দল। বৃহস্পতিবার আজারবাইজানের রাজধানী বাকুতে কোয়ার্টার ফাইনালে মন্টেনেগ্রোকে ৪-০ গোলে পরাজিত করে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।

ফিফার উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ১৯১টি দেশের বয়সভিত্তিক দল। টুর্নামেন্টের ম্যাচগুলো হচ্ছে আটজন করে খেলোয়াড় নিয়ে গঠিত দলের মধ্যে, প্রতিটি ম্যাচের দৈর্ঘ্য ৪০ মিনিট।

‘জি’ গ্রুপে খেলার মধ্য দিয়ে প্রতিযোগিতায় যাত্রা শুরু করে বাংলাদেশ। গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ ছিল পর্তুগাল, ইন্দোনেশিয়া, ফিজি, বুরুন্ডি ও ওয়েলস।

May be an image of one or more people, people playing soccer, crowd and text

গ্রুপের শেষ ম্যাচে ফিজিকে ৩-১ গোলে হারিয়ে জয় পায় বাংলাদেশের কিশোররা। এ ছাড়া ইন্দোনেশিয়া ও ওয়েলসের সঙ্গে ড্র করে তারা। তবে পর্তুগাল ও বুরুন্ডির বিপক্ষে পরাজয়ের মুখে পড়তে হয় দলটিকে।

গ্রুপ পর্বের মিশ্র ফলের পর নকআউট পর্বে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। সিঙ্গাপুরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার পর এবার মন্টেনেগ্রোর বিপক্ষে বড় জয় তুলে নেয় দলটি।

৪-০ গোলের এই জয়ে সেমিফাইনাল নিশ্চিত হওয়ায় প্রতিযোগিতায় শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশের কিশোর ফুটবলাররা। এখন সেমিফাইনালে জয়ের ধারাবাহিকতা ধরে রেখে ফাইনালে ওঠার প্রত্যাশায় থাকবে দলটি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

মন্টেনেগ্রোকে ৪-০ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ

মন্টেনেগ্রোকে ৪-০ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ

আপডেট টাইম : 08:44:33 pm, Thursday, 29 October 2026