প্রবাসী শ্রমিকদের বেতন পরিশোধ না করা কোম্পানিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছেন কুয়েতের উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসুফ সৌদ আস সাবা।
এরই ধারাবাহিকতায়, সম্প্রতি দশ হাজার কোম্পানির বিরুদ্ধে অভিযোগ পর্যাবেক্ষণ করেছে কর্তৃপক্ষ। শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ না করলে যেকোন সময় কোম্পানিগুলো বন্ধ করে দেয়া হতে পারে বলে জানিয়েছে কুয়েতের পাবলিক অথরিটি ফর ম্যানপাওয়ার।
সরকারি সংস্থাটির তথ্য অনুযায়ী, ইতিমধ্যে ২০২৬ সালের জুন পর্যন্ত বেতনসংক্রান্ত নিয়ম না মানার কারণে ৮ হাজার ৮৪৯টি কোম্পানির ফাইল স্থগিত করা হয়েছে। সেইসাথে প্রতিমাসের ২০ তারিখের মধ্যে কোম্পানিগুলোর কর্মীদের বেতন পরিশোধের কঠোর নির্দেশনা জারি করা হয়েছে।
শ্রমিকদের অধিকার রক্ষা এবং শ্রমবাজারে শৃঙ্খলা নিশ্চিত করতে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে এমন কঠোর অবস্থান নিয়েছে সরকার।

কুয়েত প্রতিনিধি 

















