Dhaka , Wednesday, 28 October 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

মালয়েশিয়ার পর্যটকদের আকৃষ্ট করতে কুয়ালালামপুরে ‘বাংলাদেশ ট্যুরিজম প্রেজেন্টেশন’ অনুষ্ঠিত

বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস-ঐতিহ্য, সাংস্কৃতিক বৈচিত্র্য, খাদ্যসংস্কৃতি ও পর্যটন অবকাঠামো মালয়েশিয়ার পর্যটন খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে তুলে ধরতে কুয়ালালামপুরে ‘বাংলাদেশ ট্যুরিজম প্রেজেন্টেশন’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) কুয়ালালামপুরের হাওয়ার্ড জনসন বাই উইন্ডহাম হোটেলের ফিনিক্স হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর লক্ষ্য ছিল মালয়েশিয়া থেকে বাংলাদেশে পর্যটক আকৃষ্ট করা এবং দুই দেশের পর্যটন খাতের মধ্যে সহযোগিতা বাড়ানো।

ট্রাভেল ক্যানভাসের আয়োজনে বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (বিটিবি) এবং বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিএমসিসিআই) সহযোগিতায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

May be an image of one or more people and text

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ভূমিপুত্রা ট্রাভেল অ্যান্ড ট্যুর এজেন্টস অ্যাসোসিয়েশনের (বিটিটিএ) প্রেসিডেন্ট ড. ওয়ান মুহাম্মদ আদম ওয়ান নরুদ্দিন, মালয়েশিয়ান চাইনিজ ট্যুরিজম অ্যাসোসিয়েশনের (এমসিটিএ) প্রেসিডেন্ট প্যাট্রিক ল, মালয়েশিয়ান ইন্ডিয়ান ট্যুর অ্যান্ড ট্রাভেল অ্যাসোসিয়েশনের (এমআইটিটিএ) ডেপুটি প্রেসিডেন্ট বিমলা দেবী সিনাদুরাই এবং বিএমসিসিআইয়ের সার্ভিস সেক্টর ডেভেলপমেন্ট স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও ট্রাভেল ক্যানভাসের প্রকাশক মো. জহিরুল ইসলাম ভূঁইয়া (রোমান)।

অনুষ্ঠানের শুরুতে হাইকমিশনার ও বিশেষ অতিথিরা ট্রাভেল ক্যানভাসের বিশেষ প্রকাশনা ‘Bangladesh – The World’s Largest Delta: An Untold Story’ উন্মোচন করেন। এ সময় ট্রাভেল ক্যানভাসের একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। পাশাপাশি বাংলাদেশের পর্যটন আকর্ষণ, অবকাঠামো ও সম্ভাবনা নিয়ে বিশেষ উপস্থাপনা তুলে ধরা হয়।

উপস্থাপনায় বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন, সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, বৈচিত্র্যময় পর্যটন গন্তব্য, স্থানীয় খাবার এবং আতিথেয়তার বিষয়গুলো তুলে ধরা হয়। বাংলাদেশ ও মালয়েশিয়ার ধর্মীয়, সাংস্কৃতিক ও খাদ্যাভ্যাসগত সাদৃশ্যকে পর্যটক আকৃষ্ট করার সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে উপস্থাপন করা হয়।

May be an image of one or more people and dais

অনুষ্ঠানে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তার একটি ভিডিও বক্তব্য প্রচার করা হয়। এ ছাড়া দুই দেশের ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর ও পর্যটনসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ বাড়ানো, যৌথ উদ্যোগ গ্রহণ এবং পর্যটন প্যাকেজ ও সেবার পরিধি সম্প্রসারণ নিয়ে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের মধ্যে স্মারক বিনিময় করা হয়। পরে মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ বাংলাদেশের পর্যটনশিল্পের আন্তর্জাতিক প্রচার বাড়ানোর পাশাপাশি বাংলাদেশ ও মালয়েশিয়ার পর্যটন খাতের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে ব্যবসায়িক যোগাযোগ ও সহযোগিতা সম্প্রসারণে ভূমিকা রাখবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

মালয়েশিয়ার পর্যটকদের আকৃষ্ট করতে কুয়ালালামপুরে ‘বাংলাদেশ ট্যুরিজম প্রেজেন্টেশন’ অনুষ্ঠিত

আপডেট টাইম : 05:05:30 pm, Tuesday, 27 October 2026