করোনা ভাইরাসের কারণে প্রায় সাড়ে পাঁচ মাস পর বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) থেকে খুলে দেওয়া হচ্ছে ঢাকা বিমানবন্দর রেলস্টেশন। ফলে দীর্ঘদিন পর রাজধানীর গুরুত্বপূর্ণ এ স্টেশন থেকে যাত্রী ওঠানামা করতে পারবেন।
একই সঙ্গে জয়দেবপুর ও নরসিংদী স্টেশন খুলে দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার থেকে সব আন্তঃনগর, কমিউটার ও মেইল ট্রেন এ স্টেশনে যাত্রাবিরতি করবে। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়লে গত ২৫ মার্চ সন্ধ্যা থেকে ট্রেন চলাচল বন্ধ করে দেয় সরকার। দুই মাস পর গত ৩১ মে থেকে প্রথম দফায় আট জোড়া আন্তঃনগর ট্রেন চালু করা হলেও ঢাকা বিমানবন্দর, জয়দেবপুর, নরসিংদী স্টেশন খুলে দেওয়া হয়নি।

Reporter Name 






















