Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

শ্রীলঙ্কায় বাংলাদেশি পর্যটকদের জন্য হাইকমিশনের জরুরি বার্তা

শ্রীলঙ্কায় চলমান প্রতিকূল আবহাওয়া, বন্যা ও ভূমিধসের কারণে সেখানে অবস্থানরত বাংলাদেশি পর্যটকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে কলম্বোভিত্তিক বাংলাদেশ হাইকমিশন।

শুক্রবার (২৮ নভেম্বর) জারি করা এক জরুরি বার্তায় হাইকমিশন জানায়, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে শ্রীলঙ্কার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।

হাইকমিশন জানায়, কোনো বাংলাদেশি পর্যটক যদি কোথাও আটকে পড়েন, কোনো ধরনের অসুবিধায় পড়েন, আবাসস্থল বা যাত্রাপথে ফিরে যেতে না পারেন অথবা জরুরি সহায়তা ও পরামর্শের প্রয়োজন হয়—তবে তাৎক্ষণিকভাবে হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে।

জরুরি সহায়তার জন্য হাইকমিশন দুটি হটলাইন নম্বর দিয়েছে: +94 71 760 6394 এবং +94 71 368 0461

হাইকমিশন বাংলাদেশি পর্যটকসহ সবার প্রতি আহ্বান জানিয়েছে—শান্ত থাকুন, হোটেল/ঘরের ভেতরে বা নিরাপদ আশ্রয়ে অবস্থান করুন এবং স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করুন। জানানো হয়, পর্যটকদের নিরাপত্তাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত ৪৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

শ্রীলঙ্কায় বাংলাদেশি পর্যটকদের জন্য হাইকমিশনের জরুরি বার্তা

আপডেট টাইম : 11:53:17 am, Saturday, 29 November 2025