মালয়েশিয়ায় বৃহত্তর বরিশাল সমিতির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি এস এম রহমান পারভেজের মালয়েশিয়া আগমন উপলক্ষে সমিতির সভাপতি মঞ্জু খাঁনের আয়োজনে এক সৌহার্দ্যপূর্ণ ডিনার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ আয়োজনে প্রবাসে বৃহত্তর বরিশালবাসীর মধ্যে ভ্রাতৃত্ব, ভালোবাসা, ঐক্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৃহত্তর বরিশাল সমিতি, মালয়েশিয়ার সভাপতি মঞ্জু খাঁন, সহসভাপতি মির্জা সালাউদ্দিন, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল বাসারসহ সমিতির অন্যান্য সদস্য, প্রবাসী ভাই, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা।
এ সময় উপস্থিত সবার সঙ্গে আনন্দঘন মুহূর্ত কাটান এস এম রহমান পারভেজ। প্রবাসের মাটিতে নিজ এলাকার মানুষের সান্নিধ্য ও এমন আন্তরিক আয়োজন পেয়ে তিনি আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সভাপতি মঞ্জু খাঁনসহ উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।
এস এম রহমান পারভেজ বলেন, প্রবাসে আমরা সবাই একে অপরের আপনজন। পারস্পরিক সহযোগিতা, ভ্রাতৃত্ব, ঐক্য ও ভালোবাসাই বৃহত্তর বরিশালবাসীর সবচেয়ে বড় শক্তি। এই বন্ধন অটুট রাখতে সবাইকে দল-মত ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, প্রবাসে নিজেদের ঐতিহ্য, সম্মান ও সম্প্রীতি বজায় রেখে বৃহত্তর বরিশালবাসীর কল্যাণে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও ভালোবাসার মাধ্যমে প্রবাসে একটি শক্তিশালী ও সৌহার্দ্যপূর্ণ সামাজিক বন্ধন গড়ে তোলা সম্ভব।
তিনি বলেন, “আমরা এক, আমরা বৃহত্তর বরিশালবাসী। আমাদের ঐক্যই আমাদের শক্তি।” এ সময় তিনি সমিতির সকল সদস্য, প্রবাসী ভাই, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা, দোয়া ও শুভকামনা জানান।
অনুষ্ঠানের শেষাংশে মহান আল্লাহর কাছে বৃহত্তর বরিশালবাসীর মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও ভালোবাসার বন্ধন অটুট রাখার প্রার্থনা করা হয়।

মালয়েশিয়া প্রতিনিধি: 








