Dhaka , Wednesday, 23 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

যুক্তরাষ্ট্র-তাইওয়ান বিশাল অস্ত্র চুক্তি: চীনের হুঁশিয়ারি

  • Reporter Name
  • আপডেট টাইম : 11:42:05 am, Sunday, 30 August 2020
  • 524 বার

যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের মাঝে ছয় হাজার ২০০ কোটি ডলারের বিশাল অস্ত্র চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় ওয়াশিংটনের কাছ থেকে ৯০টি এফ-১৬ জঙ্গিবিমান কিনবে তাইওয়ান। তবে এ চুক্তির কারণে দেশ দুটির সঙ্গে চীনের উত্তেজনা বেড়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

গনমাধ্যম পার্সটুডের খবরে বলা হয়েছে, নতুন এ চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র তাইওয়ানের কাছে ৯০টি এফ-১৬ জঙ্গিবিমান বিক্রি করবে। আগামী ১০ বছরের মধ্যে এগুলো তাইয়ানকে বুঝিয়ে দেয়া হবে। শুক্রবার এ ঘোষণা দেয় ওয়াশিংটন।

তাইওয়ানকে যে বিমানগুলো দেয়া হবে তা হবে এফ-১৬ প্রযুক্তির সর্বাধুনিক ভার্সন।

ওয়াশিংটনের এমন ঘোষণার পর বেইজিংয়ের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, তাইওয়ানকে এফ-১৬ বিমান সরবরাহ করা হলে এর কঠোর পরিণতি ভোগ করতে হবে।

f 16 biman1

এফ-১৬ জঙ্গিবিমান

এর আগে ২০১৯ সালেই তাইওয়ানকে ৬৬টি এফ-১৬ বিমান সরবরাহ করার ইঙ্গিত দিয়েছিল যুক্তরাষ্ট্র। তখন এ চুক্তি করা থেকে বিরত থাকতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানায় বেইজিং। কিন্তু চীনের সেই আহ্বান তোয়াক্কা না করেই চুক্তি সম্পাদন করলো দেশ দুটি।

প্রসঙ্গত, ১৯৯২ সালে তাইওয়ানকে সর্বপ্রথম আধুনিক ও উন্নতমানের জঙ্গিবিমান সরবরাহ করে যুক্তরাষ্ট্র। যদিও চীনের পক্ষ থেকে বলা হচ্ছে, তাইওয়ান তাদের ভূখণ্ড। ফলে আলাদা করে অস্ত্র সরবরাহ করা চীনা নীতির লঙ্ঘন এবং এটিকে চীন তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে মনে করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

যুক্তরাষ্ট্র-তাইওয়ান বিশাল অস্ত্র চুক্তি: চীনের হুঁশিয়ারি

আপডেট টাইম : 11:42:05 am, Sunday, 30 August 2020