Dhaka , Saturday, 8 August 2026
শিরোনাম :
বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’ স্বল্প খরচে জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স বাড়ানো গুরুত্বপূর্ণ সুযোগ

বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প

বাহরাইনের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক সংস্থার অংশগ্রহণে প্রবাসীদের জন্য একটি বিশেষ সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্পের আয়োজন করেছে বাংলাদেশ দূতাবাস, মানামা।

শুক্রবার (১৪ নভেম্বর) নায়লা আল-নাশমি ইভেন্টস হলে অনুষ্ঠিত এ ক্যাম্পে প্রবাসী বাংলাদেশিদের সব ধরনের কনস্যুলার সেবা প্রদানের পাশাপাশি তাদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাহরাইনের আইন-কানুন, ট্রাফিক আইন, ভিসা সংশোধনের নিয়ম, শ্রমিকদের অধিকার এবং সাধারণ স্বাস্থ্যসেবা বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়। ক্যাম্পে দূতাবাসের কর্মকর্তাদের পাশাপাশি বাহরাইনের ট্রাফিক ডিপার্টমেন্টের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার ক্যাম্পে উপস্থিত থেকে প্রবাসীদের বিভিন্ন সমস্যা শুনে তাৎক্ষণিক সমাধানের চেষ্টা করেন। বক্তব্যে তিনি বিদেশি অতিথি এবং বাংলাদেশি অংশগ্রহণকারীদের উদ্দেশে এ ধরনের সচেতনতামূলক সেমিনারের উদ্দেশ্য ও প্রেক্ষাপট তুলে ধরেন।

রাষ্ট্রদূত বাহরাইনের সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিকে সেমিনারে অংশ নেওয়ার জন্য ধন্যবাদ জানান এবং প্রবাসীদের উদ্দেশ্যে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, সচেতনতামূলক সেমিনারের পাশাপাশি দূতাবাস মোবাইল কনস্যুলার সার্ভিস ক্যাম্পেরও আয়োজন করে, যার মাধ্যমে রিফা, আলী ও আশপাশের এলাকার প্রবাসী বাংলাদেশিরা পাসপোর্ট নবায়ন, জন্ম নিবন্ধন, আইনি পরামর্শ, ওয়েজ আর্নার্স সদস্যপদ নিবন্ধন, বিনামূল্যে চিকিৎসা পরামর্শসহ বিভিন্ন কনস্যুলার ও শ্রম কল্যাণ সেবা সহজে গ্রহণ করতে পেরেছেন।

বাংলাদেশ কমিউনিটির সদস্যরা সেমিনারে অংশ নেন এবং ক্যাম্পে প্রদত্ত নানা সেবা গ্রহণ করেন। আগত প্রবাসীরা দূতাবাসের উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন। দূতাবাস জানায়, পর্যায়ক্রমে বাহরাইনের বাংলাদেশি অধ্যুষিত বিভিন্ন এলাকায় এ ধরনের প্রবাসবান্ধব কনস্যুলার সেবা প্রদান করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

জনপ্রিয় সংবাদ

বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প

আপডেট টাইম : 11:27:16 am, Monday, 17 November 2025