Dhaka , Friday, 6 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

মরিশাসে কন্টেইনার দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শ্রমিক নিহত

মরিশাসের প্লেন-দে-পাপাই এলাকায় কন্টেইনার দুর্ঘটনায় তিন বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। গত বুধবার (৪ নভেম্বর) একটি কার্গো কন্টেইনার ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তে আনুষ্ঠানিক কমিটি গঠন করেছে দেশটির শ্রম মন্ত্রণালয়।

মরিশাসের শ্রমমন্ত্রী রেজা উতিম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মর্মান্তিক এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।

পুলিশ ও উদ্ধারকারী সূত্রের বরাতে জানা গেছে, কার্গো কন্টেইনার ইয়ার্ডে ভারী কাঠের বাক্সের নিচে চাপা পড়ে ওই তিন শ্রমিকের মৃত্যু হয়। নিহতরা হলেন—মোহাম্মদ মিরাজ হোসেন (৩৬), হোসেন মো. বিলাল (৩৭) ও সিকদার জোবায়েদ ইসলাম (২৫)। তাঁরা প্লেন-দে-পাপাই এলাকার একটি অ্যালুমিনিয়াম প্রস্তুতকারক প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। তবে জরুরি উদ্ধারকারী দলের চিকিৎসকরা জানান, কন্টেইনারের ভেতরেই তাঁদের মৃত্যু হয়েছিল।

দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। কর্মস্থলে যথাযথ নিরাপত্তাবিধি অনুসরণ করা হয়েছিল কি না এবং শ্রমিকদের প্রয়োজনীয় ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম সরবরাহ করা হয়েছিল কি না, তা তদন্ত করে দেখবে মন্ত্রণালয়ের কমিটি।

শ্রমমন্ত্রী রেজা উতিম নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, নিয়োগকারী প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ক্ষতিপূরণ দিতে হবে। এ ছাড়া স্বজনদের ইচ্ছা অনুযায়ী নিহতদের মরদেহ বাংলাদেশে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হবে।

সূত্র: ডেফি মিডিয়া

About Author Information

News Update

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়াগামী কর্মীদের জন্য ৫১ মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ

মরিশাসে কন্টেইনার দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শ্রমিক নিহত

আপডেট টাইম : 09:16:04 am, Friday, 6 November 2026