Dhaka , Friday, 6 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

হরমুজ প্রণালিতে দুই তেলবাহী ট্যাংকার ও টাগবোটে আগুন

  • অনলাইন
  • আপডেট টাইম : 05:00:02 pm, Thursday, 5 November 2026
  • 29 বার

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনার মধ্যেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকার ও একটি টাগবোটে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, অননুমোদিত নৌপথ ব্যবহার করে চলাচলের চেষ্টা করার সময় পৃথক দুটি ঘটনায় এসব জাহাজে আগুন লাগে।

আইআরজিসির বিবৃতি অনুযায়ী, একটি তেলবাহী ট্যাংকার হরমুজ প্রণালির দক্ষিণে একটি নৌপথ দিয়ে অতিক্রমের চেষ্টা করার সময় মাইনে আঘাতপ্রাপ্ত হয়। এতে জাহাজটিতে আগুন ধরে যায়।

অন্যদিকে, প্রণালির পূর্বাঞ্চলে নির্ধারিত নৌপথ দিয়ে বের হওয়ার সময় আরেকটি সুপারট্যাংকারে আগুন লাগে। পরবর্তী সময়ে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করতে একটি টাগবোট ওই জাহাজের কাছে গেলে সেটিতেও আগুন ছড়িয়ে পড়ে।

তবে এসব ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, জাহাজগুলোর নাম ও জাতীয়তা কী এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে বিস্তারিত জানায়নি আইআরজিসি। ইরানের দেওয়া এই তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এদিকে, ইরানের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের দুটি সামরিক ড্রোন অক্ষত অবস্থায় নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবিও করেছে। দেশটির দাবি, ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিট ড্রোন দুটির নিয়ন্ত্রণ নিয়ে সেগুলো নিরাপদে অবতরণ করাতে সক্ষম হয়েছে।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। বিশ্বের বিপুল পরিমাণ তেল ও গ্যাস এই নৌপথ দিয়ে পরিবাহিত হয়। ফলে সেখানে সামরিক উত্তেজনা কিংবা জাহাজ চলাচলে বিঘ্ন ঘটলে আন্তর্জাতিক জ্বালানি বাজার ও বৈশ্বিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা থাকে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়াগামী কর্মীদের জন্য ৫১ মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ

হরমুজ প্রণালিতে দুই তেলবাহী ট্যাংকার ও টাগবোটে আগুন

আপডেট টাইম : 05:00:02 pm, Thursday, 5 November 2026