Dhaka , Saturday, 8 August 2026
শিরোনাম :
বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’ স্বল্প খরচে জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স বাড়ানো গুরুত্বপূর্ণ সুযোগ

দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১

দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপের মুসলবে এবং ফ্রি-স্টেটের ব্লুমফন্টেইনে পৃথক সড়ক দুর্ঘটনায় ১ বাংলাদেশিসহ ১১ জন নিহত এবং ৩১ জন আহত হয়েছেন।

ওয়েস্টার্ন কেপের মুসলবের করুতব্রাকে সড়ক দুর্ঘটনায় মোঃ হাসান (২৫) নামের এক বাংলাদেশি গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।

কমিউনিটি নেতা তপু রায়হান জানিয়েছেন, শনিবার (১৫ নভেম্বর) দুপুর ২টায় দোকানের মালামাল ক্রয় করে পাহাড়ি ঢালু রাস্তায় গাড়ি নামানোর সময় ব্রেক ফেলে তিনি দুর্ঘটনায় পতিত হন। স্থানীয় পুলিশ তাকে মর্মান্তিক অবস্থায় হাসপাতালে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তিনি মারা যান।

নিহত মোঃ হাসান চাঁদপুর জেলার কচুয়া উপজেলার বাসিন্দা। চার বছর আগে জীবিকার তাগিদে তিনি দক্ষিণ আফ্রিকায় এসেছিলেন।

এদিকে, ফ্রি-স্টেটের ব্লুমফন্টেইন ও বোটশাবেলোর মধ্যে এন-৮ সড়কে ইন্টারস্টেট বাস ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। গুরুতর আহত ৬ জনসহ মোট ৩১ জন আহত হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনা শনিবার (১৫ নভেম্বর) ভোর আনুমানিক ০৬:৩৫ মিনিটে ম্যান্ডেলা ভিউ থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে সংঘটিত হয়। এতে ৭ জন পুরুষ ও ৩ জন মহিলা নিহত হন। গুরুতর আহত ৬ জন, মাঝারি আহত ৫ জন এবং সামান্য আহত ১৯ জনসহ মোট আহতের সংখ্যা দাঁড়ায় ৩১ জন।

ফ্রি-স্টেট রোড ইনসিডেন্ট ম্যানেজমেন্টের চেয়ারপারসন সিফো তোয়া জানিয়েছেন, গুরুতর আহত ছয়জনসহ সকল আহতদের পেলোনোমি ট্রমা ইউনিটে নেওয়া হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১

আপডেট টাইম : 07:58:28 pm, Sunday, 16 November 2025