Dhaka , Sunday, 8 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

যে ভুলে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার শঙ্কা

যুক্তরাষ্ট্রে ভ্রমণের সময় চিকিৎসার খরচ মেটাতে দেশটির সরকারের কাছ থেকে কোনো ধরনের আর্থিক সহায়তা বা অনুদান নিলে ভিসার অপব্যবহার হিসেবে গণ্য হতে পারে। এমনকি এ ধরনের নিয়ম লঙ্ঘনের কারণে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে স্থায়ীভাবে অযোগ্য হতে পারেন সংশ্লিষ্ট বিদেশি নাগরিক।

শনিবার (৭ নভেম্বর) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

সতর্কবার্তায় দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী কোনো বিদেশি নাগরিক চিকিৎসার ব্যয় মেটাতে সরকারের কাছ থেকে আর্থিক সহায়তা বা অনুদান নিতে পারবেন না। এ ধরনের সহায়তা গ্রহণ ভিসার শর্তের লঙ্ঘন হিসেবে বিবেচিত হতে পারে। এর ফলে সংশ্লিষ্ট ব্যক্তির ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের যোগ্যতা হারানোর আশঙ্কা রয়েছে।

দূতাবাস আরও জানিয়েছে, ভিসার সঠিক ব্যবহার এবং এর প্রতিটি শর্ত মেনে চলার সম্পূর্ণ দায়িত্ব ভ্রমণকারীর নিজের। তাই যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা করার আগে ভিসার নিয়ম ও শর্তগুলো ভালোভাবে জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

এর আগে গত ৩১ অক্টোবর দেওয়া এক বিবৃতিতেও ভ্রমণকারীদের জন্য সতর্কবার্তা দিয়েছিল মার্কিন দূতাবাস। সেখানে বলা হয়, যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশি নাগরিকদের অবশ্যই পাসপোর্টে উল্লেখ করা ‘অ্যাডমিট আনটিল ডেট’ বা অনুমোদিত অবস্থানের শেষ তারিখের মধ্যে দেশটি ছেড়ে যেতে হবে।

Tag :
About Author Information

News Update

জনপ্রিয় সংবাদ

যে ভুলে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার শঙ্কা

আপডেট টাইম : 11:57:57 am, Sunday, 8 November 2026