Dhaka , Friday, 6 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

যে ১২ দেশে মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া কর্মী পাঠানো যাবে না

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া ১২টি দেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে যেতে ইচ্ছুক কর্মীদের অনুকূলে বহির্গমন ছাড়পত্র (ইমিগ্রেশন ক্লিয়ারেন্স) না দেওয়ার নির্দেশনা জারি করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) মন্ত্রণালয় থেকে জারি করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজও (বায়রা) এ দিন এক চিঠিতে সদস্য রিক্রুটিং এজেন্সিগুলোকে এ বিষয়ে অবহিত করেছে।

ওই ১২টি দেশ হলো- সার্বিয়া, মলদোভা, বেলারুশ, কঙ্গো, রাশিয়া, জাপান, ইরাক, লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া, ইউক্রেন ও লিবিয়া।

মন্ত্রণালয় ও বায়রার পক্ষ থেকে জানানো হয়েছে, বিদেশে গিয়ে প্রতারণা, মানবপাচার ও শোষণের ঝুঁকি এড়াতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে কম্বোডিয়া, লাওস ও ভিয়েতনামসহ কয়েকটি দেশে চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশিদের অনলাইনভিত্তিক আন্তর্জাতিক প্রতারণা চক্রের (স্ক্যাম কম্পাউন্ড) আস্তানায় আটকে রেখে প্রতারণামূলক কাজে বাধ্য করার ঘটনা উদ্বেগ বাড়িয়েছে।

এতে আরও জানানো হয়েছে, এসব দেশে গিয়ে এর মধ্যে অনেক বাংলাদেশি নির্যাতন ও শোষণের শিকার হয়েছেন। এ পরিস্থিতিতে বিদেশগামী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে অনুমোদন ও ছাড়পত্রের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

নতুন নির্দেশনার পরিপ্রেক্ষিতে উল্লিখিত ১২টি দেশে কাজের উদ্দেশ্যে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন এবং জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) বৈধ বহির্গমন ছাড়পত্র নিশ্চিত হওয়ার আগে কোনো রিক্রুটিং এজেন্সি, ব্যক্তি বা দালালের সঙ্গে আর্থিক লেনদেন কিংবা বিদেশযাত্রার চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

এ ছাড়া বিদেশে চাকরির নামে কোনো ধরনের প্রলোভন কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত আকর্ষণীয় প্রস্তাবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

About Author Information

News Update

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়াগামী কর্মীদের জন্য ৫১ মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ

যে ১২ দেশে মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া কর্মী পাঠানো যাবে না

আপডেট টাইম : 04:20:11 pm, Thursday, 5 November 2026