Dhaka , Monday, 30 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন প্রবাসীর পরিবার

বিদেশে কর্মরত প্রবাসীদের পরিবারের সদস্যদের সর্বোচ্চ ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক। ব্যবসা, কৃষি ও ক্ষুদ্র উদ্যোক্তা কার্যক্রমে অর্থায়নের জন্য ‘অভিবাসী বৃহৎ পরিবার ঋণ’ কর্মসূচির আওতায় এই সহায়তা দেয় প্রতিষ্ঠানটি।

ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০১১ সালে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরুর পর থেকে গত ২৪ নভেম্বর পর্যন্ত ৭ হাজার ৭৫১ জন এ কর্মসূচিতে ঋণ পেয়েছেন। তাদের মধ্যে মোট ২১৯ কোটি ৬৪ লাখ টাকা বিতরণ করা হয়েছে।

বৈধভাবে চাকরির উদ্দেশ্যে বিদেশে থাকা বাংলাদেশি নাগরিকের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যরা এ ঋণের জন্য আবেদন করতে পারেন। পরিবারের সদস্য হিসেবে বাবা-মা, স্বামী বা স্ত্রী, সন্তান, ভাই ও বোনকে বিবেচনা করা হবে। বিদেশ থেকে দেশে ফিরে আসা প্রবাসী নিজেও ঋণ নিতে পারবেন। চাইলে পরিবারের নির্ভরশীল কোনো সদস্যের মাধ্যমেও নিতে পারেন।

ঋণগ্রহীতাকে বাংলাদেশের নাগরিক এবং ১৮ থেকে ৬০ বছর বয়সি হতে হবে। যে প্রকল্প বা ব্যবসার জন্য ঋণ নেওয়া হবে, তা চালানোর যোগ্যতা, অভিজ্ঞতা অথবা প্রশিক্ষণ থাকতে হবে। তবে এসবের প্রমাণপত্র না থাকলেও ব্যাংকের শাখা ব্যবস্থাপক সরেজমিনে যাচাই করে সিদ্ধান্ত নিতে পারবেন।

ঋণের টাকা ব্যবসা, কৃষি ও ক্ষুদ্র উদ্যোগে ব্যবহার করা যাবে। এই কর্মসূচিতে দুই ধরনের অর্থায়ন হয়; প্রকল্প ঋণ এবং চলতি মূলধন বা ক্যাশ ক্রেডিট, অর্থাৎ ব্যবসা চালানোর হাতখরচের জন্য নেওয়া ঋণ। দুই ক্ষেত্রেই সর্বোচ্চ ঋণসীমা ৫০ লাখ টাকা।

সুদের হার পুরুষ গ্রাহকদের জন্য বার্ষিক ৯ শতাংশ এবং নারী গ্রাহকদের জন্য ৭ শতাংশ। প্রকল্পের ধরন, আকার, সম্ভাব্য আয় ও ঋণ পরিশোধের সক্ষমতা বিবেচনায় বিভিন্ন মেয়াদে ঋণ নেওয়ার সুযোগ রয়েছে।

জামানতের শর্ত ঋণের অঙ্ক অনুযায়ী পরিবর্তন হয়। তিন লাখ টাকা পর্যন্ত ঋণে কোনো স্থাবর সম্পত্তি জামানত রাখতে হয় না। তবে ব্যাংকের কাছে গ্রহণযোগ্য দুজন জামিনদার এবং ঋণগ্রহীতার নিজের নামে তিনটি স্বাক্ষরিত চেকের পাতা জমা দিতে হয়।

তিন লাখ টাকার বেশি থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণে সহজামানত দিতে হবে। এ জন্য ঋণগ্রহীতা বা জামিনদারের জমির মূল দলিল, বিভিন্ন জরিপের পর্চা এবং প্রযোজ্য ক্ষেত্রে নামজারির কাগজপত্র জমা রাখতে হবে। এ ক্ষেত্রে একজন জামিনদার লাগবে।

পাঁচ লাখ টাকার বেশি ঋণ নিলে ঋণগ্রহীতা বা জামিনদারের মালিকানাধীন স্থাবর সম্পত্তি ব্যাংকের অনুকূলে রেজিস্ট্রি বন্ধক রাখতে হবে। সঙ্গে বন্ধকি সম্পত্তি বিক্রির ক্ষমতা দিয়ে রেজিস্টার্ড আমমোক্তারনামাও জমা দিতে হবে।

জামানত হিসেবে নেওয়া সম্পত্তির বাজারমূল্য ও মৌজা মূল্যের মধ্যে যেটি কম, তার অন্তত দেড় গুণ মূল্যের সম্পত্তি থাকতে হবে। গ্রামীণ এলাকার বসতবাড়ি জামানত হিসেবে নেওয়া যাবে না। তবে বসতবাড়ির ৩৩ শতাংশ জমি বাদ দিয়ে অতিরিক্ত জমি থাকলে তা জামানত হিসেবে দেখানো যাবে।

কৃষি, প্রাণিসম্পদ, কুটিরশিল্প ও বাণিজ্যিক খাতে এ ঋণ দেওয়া হয়। কৃষি খাতে বিভিন্ন প্রজাতির মাছ চাষ, চিংড়ি ও মিশ্র মাছ চাষে অর্থায়ন করা হয়। প্রাণিসম্পদ খাতে পোলট্রি খামার, গবাদিপশু মোটাতাজাকরণ এবং দুগ্ধ খামার স্থাপনে ঋণ পাওয়া যায়। কুটিরশিল্পের মধ্যে রয়েছে মৃৎশিল্প, ব্লক-বাটিক, গ্রামীণ স্যানিটারিসামগ্রী, তাঁত ও বুননশিল্প এবং নকশিকাঁথা তৈরি।

বাণিজ্যিক খাতে মুদি ও মনোহারী দোকান, ডিপার্টমেন্টাল স্টোর, কাপড় ও তৈরি পোশাকের ব্যবসা, প্রাণী ও মৎস্য খাদ্য, ধান-চাল ও কৃষিপণ্য, সার-বীজ-কীটনাশক, ইলেকট্রিক ও ইলেকট্রনিকস সামগ্রী, ওষুধ, জুতা, আসবাবপত্র, কম্পিউটার এবং গাড়ি মেরামতের ওয়ার্কশপে ঋণ দেওয়া হয়। আইন ও সরকারি নির্দেশনায় নিষিদ্ধ নয়, এমন লাভজনক উৎপাদনশীল, বাণিজ্যিক ও সেবামূলক উদ্যোগে অর্থায়নের সুযোগ রয়েছে।

প্রকল্পের ধরন অনুযায়ী ঋণ পরিশোধের মেয়াদ ও কিস্তি ঠিক হয়। ঋণ নেওয়ার পর কিস্তি শুরুর আগে যে সময় ছাড় মেলে, তাকে বলা হয় গ্রেস পিরিয়ড। মাছ চাষেও ঋণ দেওয়া হয়। কার্পজাতীয় মাছ, ক্যাটফিশ ও চিংড়ি চাষে নয় মাসের গ্রেস পিরিয়ডসহ সর্বোচ্চ ১৫টি মাসিক কিস্তিতে ঋণ শোধ করতে হয়। মিশ্র মাছ চাষে ছয় মাসের গ্রেস পিরিয়ডসহ ১৮টি মাসিক কিস্তির ব্যবস্থা আছে।

ব্রয়লার মুরগির খামারে ১০ দিনের গ্রেস পিরিয়ডসহ ৪৫ দিন পরপর ১৬ কিস্তিতে ঋণ পরিশোধ করতে হয়। কক মুরগির খামারে দুই মাসের গ্রেস পিরিয়ডসহ দুই মাস অন্তর ১২টি কিস্তি এবং লেয়ার মুরগির খামারে ছয় মাসের গ্রেস পিরিয়ডসহ ১৮টি মাসিক কিস্তির ব্যবস্থা রয়েছে।

গবাদিপশু মোটাতাজাকরণ প্রকল্পে ১১ মাস মেয়াদে ঋণ পাওয়া যায়। পুরো টাকা একবারে ১১ মাস পর ফেরত দিতে হয়। দুগ্ধ খামার, মৃৎশিল্প, ব্লক-বাটিক, গ্রামীণ স্যানিটারিসামগ্রী, তাঁত ও বুননশিল্প এবং নকশিকাঁথা তৈরির উদ্যোগে এক মাসের গ্রেস পিরিয়ডসহ এক বছর মেয়াদে ১১টি মাসিক কিস্তিতে ঋণ শোধ করতে হয়।

কাঠ ও স্টিলের আসবাবপত্র তৈরিতে এক মাসের গ্রেস পিরিয়ডসহ দুই বছর মেয়াদে ২৩টি মাসিক কিস্তি পরিশোধ করতে হয়। মুদি ও মনোহারী দোকান, ডিপার্টমেন্টাল স্টোর, কাপড় ও তৈরি পোশাক, ইলেকট্রিক ও ইলেকট্রনিকস সামগ্রী, ওষুধ, জুতা, আসবাবপত্র বিক্রি, কম্পিউটার দোকান, লাইট ইঞ্জিনিয়ারিং এবং গাড়ি মেরামতের ওয়ার্কশপে সর্বোচ্চ পাঁচ বছর মেয়াদে ঋণ দেওয়া হয়। এসব ক্ষেত্রে এক মাসের গ্রেস পিরিয়ডসহ ৫৯টি মাসিক কিস্তিতে ঋণ শোধ করতে হয়।

ঋণ পেতে আবেদনকারীকে তিন কপি ছবি, জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের ফটোকপি, স্থায়ী ঠিকানার সনদ, প্রকল্পের বিস্তারিত বিবরণ, আয়-ব্যয়ের হিসাব, ট্রেড লাইসেন্স, জামিনদারের ছবি ও পরিচয়পত্র এবং প্রকল্পের জায়গার মালিকানা বা ভাড়ার কাগজপত্র জমা দিতে হবে। নতুন প্রকল্প হলে পরবর্তী এক বছরের সম্ভাব্য আয়-ব্যয়ের বিবরণীও দিতে হবে।

প্রবাসীর বিদেশে থাকা বা দেশে ফিরে আসার প্রমাণ হিসেবে পাসপোর্টের বহির্গমন সিলযুক্ত পাতা, ভিসা ও স্মার্টকার্ডসহ প্রয়োজনীয় কাগজপত্র লাগবে। এর সঙ্গে বিদেশে থাকা অথবা দেশে ফেরা প্রবাসীর অনুরোধপত্রও জমা দিতে হবে।

ঋণ বিতরণের আগে প্রবাসী কল্যাণ ব্যাংকে অন্তত এক হাজার টাকা দিয়ে চলতি হিসাব অথবা ৫০০ টাকা দিয়ে সঞ্চয়ী হিসাব খুলতে হবে। এ ছাড়া অন্য কোনো তপশিলি ব্যাংকে ঋণগ্রহীতার একটি চলতি বা সঞ্চয়ী হিসাব থাকতে হবে।

ঋণ নেওয়ার সময় শূন্য দশমিক ৫০ শতাংশ প্রসেসিং ফি এবং শূন্য দশমিক ৫০ শতাংশ ডকুমেন্টেশন ফি দিতে হয়। দুই ফির প্রতিটির সর্বোচ্চ সীমা ১৫ হাজার টাকা। সার্ভিস চার্জের নামে আলাদা করে কোনো অর্থ নেওয়ার সুযোগ নেই।

About Author Information

News Update

জনপ্রিয় সংবাদ

নভেম্বরের ২৮ দিনেই রেমিট্যান্স এলো ২৭০ কোটি ডলার

৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন প্রবাসীর পরিবার

আপডেট টাইম : 12:29:41 am, Monday, 30 November 2026