Dhaka , Monday, 23 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

বিদেশি কর্মী নিয়োগ কমাচ্ছে মালয়েশিয়া

বিদেশি কর্মীদের ওপর নির্ভরশীলতা কমাতে বড় ধরনের পরিকল্পনা নিয়েছে মালয়েশিয়া সরকার। ২০৩০ সালের মধ্যে দেশটিতে অস্থায়ী কর্মসংস্থান অনুমতিপত্রধারী বিদেশি কর্মীর অনুপাত ১৩ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে বিদেশি কর্মীরা মালয়েশিয়ায় প্রবেশের আগেই তাঁদের অতীত অপরাধের ইতিহাস যাচাইয়ের উদ্যোগ জোরদার করেছে দেশটির সরকার।

মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী খায়রুল ফিরদৌস আকবার খান দেশটির সংসদের নিম্নকক্ষ দেওয়ান রাকিয়াতে প্রশ্নোত্তর পর্বে এসব তথ্য জানিয়েছেন।

উপমন্ত্রী জানান, বিদেশি কর্মীদের অপরাধের অতীত ইতিহাস যাচাই করতে জাতীয় পুলিশ বাহিনীর সঙ্গে সমন্বিত ব্যবস্থা চালু রয়েছে। দেশে প্রবেশের আগেই এই যাচাই কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। মালয়েশিয়ায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ এবং দেশটির নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা সম্পর্কে সরকার অবগত রয়েছে। মালয়েশিয়ায় কাজ করতে আসা প্রত্যেক বিদেশি কর্মীকে নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করতে হবে। একইভাবে বিদেশি কর্মী নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোকেও সরকারি বিধিবিধান মেনে চলতে হবে।

খায়রুল ফিরদৌস আরও বলেন, এ ধরনের ঘটনা কমানো এবং নাগরিকদের নিরাপত্তা সুরক্ষিত রাখতে সরকার প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়টি বিবেচনা করছে।

সম্প্রতি একটি হামলায় এক পুলিশ সদস্যের হাত বিচ্ছিন্ন হয়ে যাওয়া এবং ১৫ বছর বয়সী এক কিশোর বিদেশি নাগরিকের হামলার শিকার হওয়ার ঘটনা উল্লেখ করে বিদেশি কর্মীদের মালয়েশিয়ার আইন ও নিরাপত্তাবিধি সম্পর্কে সচেতন করতে সরকারের পদক্ষেপ জানতে চান পিএন-পাদাং তেরাপের সংসদ সদস্য নুরুল আমিন হামিদ। তাঁর সম্পূরক প্রশ্নের জবাবে উপমন্ত্রী এসব তথ্য তুলে ধরেন।

এদিকে বিদেশি কর্মীর ওপর নির্ভরশীলতা কমানোর পরিকল্পনা সম্পর্কে পিএইচ-সেলায়াংয়ের সংসদ সদস্য উইলিয়াম লিয়ং জি কিনের প্রশ্নের জবাবে উপমন্ত্রী জানান, ২০৩০ সালের মধ্যে অস্থায়ী কর্মসংস্থান অনুমতিপত্রধারী (পিএলকেএস) বিদেশি কর্মীর অনুপাত ১০ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য রয়েছে সরকারের। ২০২৬ সালে এ হার ১৩ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

তিনি জানান, ১৩তম মালয়েশিয়া পরিকল্পনার (১৩এমপি) আওতায় বিদেশি কর্মী নিয়োগের সর্বোচ্চ সীমা ২০২৬ সালের ২২ লাখ ৪৮ হাজার থেকে কমিয়ে ২০৩০ সালে ১৭ লাখ ৮৮ হাজারে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে।

মানবসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী আরও জানান, গত বছরের ১৫ অক্টোবর পর্যন্ত দেশটির অভিবাসন বিভাগের তথ্যভাণ্ডার মাইআইএমএমএসে পিএলকেএসধারী বিদেশি কর্মীর সংখ্যা ছিল ২০ লাখ ৮২ হাজার। অন্যদিকে, ২০২৬ সালের জন্য নির্ধারিত বিদেশি কর্মী নিয়োগের জাতীয় সীমার মধ্যে তখনো ২ লাখ ৪১ হাজার ১৭৮ জন নিয়োগের সুযোগ অবশিষ্ট ছিল।

বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে খাতভিত্তিক শতকরা হার নির্ধারণের পদ্ধতি বাতিল করা হয়েছে বলেও জানান উপমন্ত্রী। এর পরিবর্তে ১৩তম মালয়েশিয়া পরিকল্পনায় নির্ধারিত বার্ষিক নিয়োগসীমা অনুসরণ করে কর্মী নিয়োগ দেওয়া হবে।

স্থানীয় কর্মীদের কর্মসংস্থানে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে তিনি বলেন, বিদেশি কর্মী নিয়োগের আবেদন করার আগে নিয়োগকর্তাদের সরকারি চাকরির পোর্টাল মাইফিউচারজবসে অন্তত ১৪ কর্মদিবসের জন্য শূন্য পদের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। পাশাপাশি ১৯৫৫ সালের কর্মসংস্থান আইনের ৬০কে ধারার আওতায় আগাম অনুমোদন নিতে হবে। এসব শর্ত পূরণের পরই বিদেশি কর্মী নিয়োগের কোটা চাওয়া যাবে।

এ ছাড়া বিদেশি কর্মীর ওপর নির্ভরশীলতা কমাতে প্রযুক্তির ব্যবহার, স্বয়ংক্রিয় যন্ত্রপাতি এবং আধুনিক উৎপাদনব্যবস্থা চালুর ওপর গুরুত্ব দিচ্ছে মালয়েশিয়া সরকার। একই সঙ্গে মানবসম্পদ উন্নয়ন করপোরেশন, সামাজিক নিরাপত্তা সংস্থা এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে স্থানীয় কর্মীদের দক্ষতা উন্নয়ন ও নতুন দক্ষতা অর্জনের কর্মসূচি জোরদার করা হচ্ছে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, স্থানীয় কর্মীদের দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পাশাপাশি প্রযুক্তিনির্ভর উৎপাদনব্যবস্থা সম্প্রসারণ করা হবে। এর মাধ্যমে আগামী চার বছরের মধ্যে বিদেশি কর্মীর ওপর মালয়েশিয়ার নির্ভরশীলতা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

Tag :
About Author Information

News Update

জনপ্রিয় সংবাদ

বিদেশি কর্মী নিয়োগ কমাচ্ছে মালয়েশিয়া

বিদেশি কর্মী নিয়োগ কমাচ্ছে মালয়েশিয়া

আপডেট টাইম : 06:33:05 pm, Monday, 23 November 2026