Dhaka , Monday, 23 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

পরীক্ষায় নকল কেলেঙ্কারি, দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীর পদত্যাগ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে পরীক্ষায় শিক্ষার্থীদের নকল ঠেকাতে ব্যর্থতার দায়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী চোই কিয়ো-জিন। পুরো জাতিকে স্তম্ভিত করে দেওয়া পরীক্ষায় শিক্ষার্থীদের নকল কেলেঙ্কারির জেরে ওই ঘোষণা দিয়েছেন তিনি।

শিক্ষামন্ত্রী চোই কিয়ো-জিন বলেন, বৃহস্পতিবার দেশজুড়ে অনুষ্ঠিত বার্ষিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় (সুনেউং) কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে নকল ঠেকাতে শেষ মুহূর্তে নেওয়া পদক্ষেপের কারণে সৃষ্ট বিভ্রান্তির সম্পূর্ণ দায় নিচ্ছেন তিনি।

আরও পড়ুন: মসজিদে নববিতে চালু হলো অত্যাধুনিক ‘স্মার্ট কমান্ড সেন্টার’

এক সপ্তাহ আগে দেশটির জাতীয় কর হিসাববিদ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করা এক পরীক্ষার্থী মিনি-ক্যামেরা, মোবাইল ফোন ও এআই টুল ব্যবহারের কথা স্বীকার করেন। এই ঘটনা লুকানো ডিভাইস শনাক্ত করতে কর্মকর্তাদের জরুরি পদক্ষেপ নিতে বাধ্য করে। এই ঘটনা ঘিরে দেশটির প্রতিটি মোবাইল ফোনে জরুরি সতর্কবার্তাও পাঠানো হয়েছিল।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শেষ হতে ৯ ঘণ্টা পর্যন্ত সময় লাগে এবং লাখ লাখ দক্ষিণ কোরীয় শিক্ষার্থীর কর্মজীবনের গতিপথ নির্ধারণে বড় ভূমিকা পালন করে এই পরীক্ষা।

শিক্ষামন্ত্রী চোই কিয়ো-জিন বলেছেন, ‌‌দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে আমি বিশ্বাস করি, আমরা আগে থেকে প্রস্তুতি নিতে ব্যর্থ হয়েছি; এর দায় আমি এড়াতে পারি না। তিনি বলেন, যেহেতু পরীক্ষা শেষ হয়েছে, তাই আমি গভীর দায়িত্ববোধ অনুভব করছি এবং পদত্যাগপত্র জমা দিচ্ছি।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং দেশটির বর্তমান পরীক্ষাব্যবস্থার আমূল সংস্কারের আহ্বান জানিয়েছেন। পরে চোইয়ের পদত্যাগপত্র তিনি গ্রহণ করেন বলে রোববার দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপের প্রতিবেদনে জানানো হয়েছে।

এর আগে, দেশটির শিক্ষা মন্ত্রণালয় বলেছিল, এ বছরের সুনেউং পরীক্ষায় ১১১ জন পরীক্ষার্থীর কাছে অননুমোদিত স্মার্ট ডিভাইস পাওয়া গেছে; প্রায় পাঁচ লাখ শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

অত্যন্ত প্রতিযোগিতামূলক এই পরীক্ষায় এআই ডিভাইসের সাহায্যে পরীক্ষার্থীদের নকল করার খবর প্রকাশের পর গত কয়েক সপ্তাহ ধরে দেশটির শিক্ষাখাতে অসদুপায় অবলম্বন নিয়ে ব্যাপক উদ্বেগ তৈরি হয়। গত সপ্তাহে হিসাববিদ পরীক্ষায় শীর্ষস্থান অর্জনকারী হান ওন-সিওক নকল করার কথা স্বীকার করার পর তা আরও চরম আকার ধারণ করে।

১৬০টি প্রশ্নের মধ্যে মাত্র একটি ভুল করে অস্বাভাবিক রকমের বেশি নম্বর পাওয়ার পর তাকে নিয়ে জল্পনা-কল্পনার মধ্যেই তিনি ওই স্বীকারোক্তি দেন। এক ভিডিও বার্তায় ৩৪ বছর বয়সী ওই পরীক্ষার্থী বলেন, ‘‘নকল করার জন্য আমি একটি মাইক্রোক্যামেরা ব্যবহার করে পরীক্ষার প্রশ্নগুলোর ছবি তুলে তা একটি এআইয়ের কাছে পাঠাই এবং পরে আমার স্মার্টফোনে উত্তরগুলো দেখে নিই।’’

এই ঘটনা সুনেউং পরীক্ষার মাত্র কয়েক দিন আগে কর্তৃপক্ষকে জরুরি পদক্ষেপ নিতে বাধ্য করে। এর মধ্যে পরীক্ষার দিন দেশব্যাপী জরুরি সতর্কবার্তা পাঠানোর বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল।

বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে বিকেল ৩টার মধ্যে তিনটি সতর্কবার্তা পাঠানো হয়। যে কারণে সারা দেশের সব ফোন একযোগে বিকট শব্দে বেজে ওঠে; এমনকি সাইলেন্ট মোডে থাকলেও এবং ডেটা রোমিং ব্যবহারকারী পর্যটকদের ফোনেও তা বেজে ওঠে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

বিদেশি কর্মী নিয়োগ কমাচ্ছে মালয়েশিয়া

পরীক্ষায় নকল কেলেঙ্কারি, দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীর পদত্যাগ

আপডেট টাইম : 12:42:14 pm, Monday, 23 November 2026