Dhaka , Thursday, 19 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষায় ১১ দফা নির্দেশনা

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে ১১ দফা নির্দেশনা দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। নির্দেশনায় মেডিকেল পরীক্ষার ফি সর্বোচ্চ ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এর বেশি অর্থ আদায় করা যাবে না। একই কর্মীকে ইচ্ছাকৃতভাবে আনফিট ঘোষণা করে একাধিকবার মেডিকেল পরীক্ষা করানোও নিষিদ্ধ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিংয়ে এসব নির্দেশনার কথা জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য বাংলাদেশে পরিচালিত মেডিকেল পরীক্ষা কার্যক্রমে স্বচ্ছতা, শৃঙ্খলা ও নির্ভরযোগ্যতা বাড়াতে ফরেন ওয়ার্কার্স সেন্ট্রাল ম্যানেজমেন্ট সিস্টেমের (এফডব্লিউসিএমএস) আওতাভুক্ত মেডিকেল সেন্টারগুলোর জন্য এসব নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, ডিমান্ড লেটারে উল্লেখ করা কর্মীর সংখ্যার ভিত্তিতে মেডিকেল স্লিপ ইস্যু করতে হবে। তবে ওই সংখ্যার সর্বোচ্চ ৫ শতাংশ বেশি স্লিপ দেওয়া যাবে। এর বাইরে অতিরিক্ত কর্মী পাঠানোর উদ্দেশ্যে কোনো মেডিকেল সেন্টার নিজ উদ্যোগে স্লিপ ইস্যু করতে পারবে না।

প্রতিটি মেডিকেল সেন্টারকে প্রতিদিন সম্পন্ন করা পরীক্ষার ব্যক্তিভিত্তিক বিস্তারিত প্রতিবেদন তৈরি ও সংরক্ষণ করতে হবে। এসব প্রতিবেদন অনলাইনে পাঠাতে হবে। পরীক্ষার সব তথ্য মন্ত্রণালয়েও অনলাইনে জমা দিতে হবে। প্রতিবেদনে কর্মীর নাম, পাসপোর্ট নম্বর, ভিসা নম্বরসহ প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে উল্লেখ করতে হবে।

মেডিকেল পরীক্ষার জন্য সর্বোচ্চ ৮ হাজার টাকা ফি নেওয়া যাবে। এর অতিরিক্ত কোনো অর্থ প্রার্থীদের কাছ থেকে আদায় করা যাবে না। একইভাবে ‘মাইগ্রাম’ নামে কোনো অর্থ আদায় করা যাবে না।

নির্দেশনায় বলা হয়েছে, কোনো কর্মীকে ইচ্ছাকৃতভাবে আনফিট ঘোষণা করে অপ্রয়োজনীয়ভাবে একাধিকবার মেডিকেল পরীক্ষা করানো যাবে না। ভুয়া বা জাল মেডিকেল প্রতিবেদন তৈরি, দেওয়া কিংবা ব্যবহার করাও নিষিদ্ধ। এ ক্ষেত্রে মেডিকেল সেন্টারগুলোকে সর্বোচ্চ সতর্কতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।

বাংলাদেশে মেডিকেল পরীক্ষায় ফিট ঘোষিত হওয়ার পর কোনো কর্মী মালয়েশিয়ায় পৌঁছে নিয়োগ পাওয়ার আগপর্যন্ত আনফিট হলে তাঁর সব ব্যয় সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারকে বহন করতে হবে। দেশে ফেরত পাঠানোর খরচসহ এ-সংক্রান্ত যাবতীয় ব্যয়ও বহন করতে হবে ওই সেন্টারকে।

প্রতিটি মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রপাতি রাখতে হবে। পর্যাপ্ত চিকিৎসাসেবা-সংক্রান্ত সুযোগ-সুবিধার পাশাপাশি বসার ব্যবস্থাও থাকতে হবে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত মান ও নির্ধারিত নিয়ম অনুসরণ করে মেডিকেল পরীক্ষা সম্পন্ন করতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, কোনো মেডিকেল সেন্টার এসব শর্ত লঙ্ঘন করলে তাদের জামানত বাজেয়াপ্ত ও লাইসেন্স বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নির্দেশনাগুলো বাস্তবায়নে মন্ত্রণালয় একটি শক্তিশালী পর্যবেক্ষক দল গঠন করে কঠোরভাবে তদারকি করবে।

এ ছাড়া প্রতিটি মেডিকেল সেন্টারকে প্রবেশপথের সামনে বড় আকারের দৃশ্যমান বিলবোর্ড স্থাপন করতে হবে।

Tag :
About Author Information

News Update

জনপ্রিয় সংবাদ

ইরান যু’দ্ধ বন্ধে ভ্যান্সকে উদ্যোগ নেওয়ার আহ্বান মার্কিন কংগ্রেসম্যানের

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষায় ১১ দফা নির্দেশনা

আপডেট টাইম : 07:09:38 pm, Thursday, 19 November 2026