মাত্র ১২ রানের লক্ষ্য। দক্ষিণ আফ্রিকা জিতে যাবে এটাই ছিল স্বাভাবিক, হয়েছেও তাই। বাংলাদেশের প্রাপ্তি মেহেদী হাসান মিরাজের বলে প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান মার্কাস অ্যাকারম্যানের উইকেট। ফলে ৯ উইকেটে জিতে স্বাগতিকরা দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে।
জবাব দিতে নেমে দুই বলে কোনো রান করতে না পেরে মিরাজের বলে আউট হন অ্যাকারম্যান। তবে পরের ওভারেই এবাদত একটি ছক্কা মারেন এইডেন মার্করাম। পরের বলেই মার্করামকে বোল্ড করলেও বেঁচে যান তিনি নো-বলের কারণে। পরের বলটিও নো-বল করেন এবাদত এবং লেগ বাই থেকে দুই রান নেন মার্করাম। পরের বলে সিঙ্গেল নিয়ে নিশ্চিত করেন দলের জয়।
আরও পড়ুন: ট্রাম্পের ইরানে হামলার হুমকির জবাব দিলেন পেজেশকিয়ান
মাত্র ৯ বলেই লক্ষ্য তাড়া করে সিরিজে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। সিরিজের পরের দ্বিতীয় ও শেষ টেস্ট আগামী ২৩ নভেম্বর সেঞ্চুরিয়ানে।
এর আগে, ইনিংস হারের শঙ্কা মাথায় নিয়ে পঞ্চম দিন ব্যাটিংয়ে নামেন মুশফিকুর রহিম ও লিটন কুমার দাস। ইনিংস হার এড়ানো সম্ভব হলেও দক্ষিণ আফ্রিকাকে মাত্র ১২ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। প্রথম ইনিংসে রাবাদার পর দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটারদের বিপদে ফেলে ফাইফারসহ ৬ উইকেট নেন সাইমন হারমার। দ্বিতীয় ইনিংসে ১৬৮ রানে অলআউট হয় বাংলাদেশ।
শেষ ব্যাটার হিসেবে মাঠে নেমে প্রথম বলেই বড় শট খেলার প্রচেষ্টায় মিডউইকেট মার্কাস অ্যাকারম্যানকে ক্যাচ দিয়ে গোল্ডেন ডাকে আউট হন এবাদত হোসেন। ফলে ৬ উইকেট শিকার করে বাংলাদেশকে অলআউট করেন হারমার।
পঞ্চম দিনের শুরুতে দুই অভিজ্ঞ ব্যাটারের দিকে তাকিয়েছিল বাংলাদেশ। কিন্তু তারা হয়েছেন দায়িত্ব নিতে ব্যর্থ। রাবাদার ফুল লেংথের বলে ড্রাইভ করতে গিয়েছিলেন লিটন। ব্যাটের ভেতরের কানায় লেগে বল সরাসরি আঘাত করে স্টাম্পে। ৩৯ রান করে ফিরতে হয় প্রথম ইনিংসে সেঞ্চুরি করা এই ব্যাটারকে।
প্রবাসীর কথা ডেস্ক 



















