Dhaka , Thursday, 19 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

মালয়েশিয়ায় ভূমিধসে বাংলাদেশি শ্রমিক নিহত

মালয়েশিয়ার ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটের কাছাকাছি এলাকায় ভূমিধসের ঘটনায় মাটির নিচে চাপা পড়ে এক বাংলাদেশি নির্মাণশ্রমিক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ২টা ৩০ মিনিটের দিকে এই দুর্ঘটনায় ৪১ বছর বয়সী ওই বাংলাদেশী শ্রমিক ঘটনাস্থলেই মারা যান।

সেন্টুল জেলা পুলিশ প্রধান অ্যাসিস্ট্যান্ট কমিশনার আনোয়ার বাকরি আব্দুল সালাম জানান, হেল্পলাইনের মাধ্যমে সেন্টুল জেলা পুলিশ সদর দফতরে খবর পাওয়ার পরপরই জিনজ্যাং ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্ট এর সহযোগিতায় উদ্ধার অভিযান শুরু করা হয়। উদ্ধারকারী দল মাটির স্তূপের নিচ থেকে চাপা পড়া অবস্থায় ওই শ্রমিককে উদ্ধার করে এবং চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মধ্যরাতে দেয়া এক বিবৃতিতে পুলিশ প্রধান আরও জানান, আরও চারজন বাংলাদেশি শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজন মাথায় আঘাত পেয়েছেন, তবে চিকিৎসা নেয়ার পর তিনি এখন স্থিতিশীল অবস্থায় আছেন। এ ছাড়া বাকি তিনজন অক্ষত রয়েছেন।

নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থল ঘিরে রাখা ও নিয়ন্ত্রণে নেয়ার পর সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।

কমিশনার আনোয়ার জানান, ভূমিধসের প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। পাশাপাশি, জনসাধারণকে ঘটনাস্থলের আশপাশে না যাওয়ার এবং আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

Tag :
About Author Information

News Update

জনপ্রিয় সংবাদ

ইরান যু’দ্ধ বন্ধে ভ্যান্সকে উদ্যোগ নেওয়ার আহ্বান মার্কিন কংগ্রেসম্যানের

মালয়েশিয়ায় ভূমিধসে বাংলাদেশি শ্রমিক নিহত

আপডেট টাইম : 05:37:25 pm, Thursday, 19 November 2026