Dhaka , Thursday, 19 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

ফিলিপাইনে দীর্ঘদিনের বন্ধু ইমেলদার সঙ্গে সাক্ষাৎ ট্রাম্পের

দীর্ঘদিনের বন্ধু ও ফিলিপাইনের বর্তমান প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের মা ইমেলদা মার্কোসের সঙ্গে আবারও সাক্ষাৎ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কয়েক দশক আগে নিউইয়র্কের পার্টিতে ফিলিপাইনের তৎকালীন ফার্স্ট দম্পতির সঙ্গে ট্রাম্পের পরিচয় ও বন্ধুত্ব গড়ে উঠেছিল।

বুধবার (১৮ নভেম্বর) ম্যানিলার মালাকানাং প্রেসিডেন্সিয়াল প্যালেসে সংক্ষিপ্ত এ সাক্ষাৎ হয়। সেখানে ট্রাম্পকে লাল গালিচা সংবর্ধনা ও পূর্ণ সামরিক সম্মান দেওয়া হয়।

আরও পড়ুন: কাতারের মধ্যস্থতায় পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধবিরতিতে সম্মত

মঙ্গলবার সন্ধ্যায় এশীয় নেতাদের উদ্দেশে বক্তব্যের আগে ট্রাম্প মার্কোস ও তার বাবা-মায়ের প্রশংসা করে বলেন, ‘আমি নিজের বয়স বলতে চাই না, তবে আপনার বাবা-মাকে আমি খুব ভালো করে চিনতাম। মার্কোস জুনিয়রের ভালো জিন আছে।’

৯৭ বছর বয়সী ইমেলদা মার্কোস বিলাসী জীবনযাপন ও দামি জুতার বিশাল সংগ্রহের জন্য পরিচিত। তার স্বামী ফার্দিনান্দ মার্কোস ২০ বছরের বেশি সময় প্রেসিডেন্ট ছিলেন। তখন বহু ফিলিপিনো দারিদ্র্যের মধ্যে বাস করতেন। ১৯৮৬ সালের পিপল পাওয়ার বিপ্লবে মার্কোস ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ইমেলদা আত্মসাৎ, দুর্নীতি ও কর ফাঁকির একাধিক অভিযোগের মুখে পড়েছেন।

বিশাল প্রাসাদের ভেতরে বৈঠকে বসে ট্রাম্প জানান, দুই দেশের মানুষের মধ্যে অনেক মিল রয়েছে। এ সময় তিনি স্থাপত্যরুচির ওপর জোর দেন। আপনি এখানে যা করেছেন, আমার তা ভালো লেগেছে। দারুণ কাজ করেছেন বলেও জানান তিনি।

মার্কোস জানান, ম্যানিলায় ট্রাম্পের স্বল্প অবস্থানে ম্যানিলার স্বাদ দিতে তিনি ফিলিপাইনের সবচেয়ে বড় দেশীয় ফাস্ট ফুড চেইন জলিবি থেকে খাবার পাঠিয়েছেন।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

ইরান যু’দ্ধ বন্ধে ভ্যান্সকে উদ্যোগ নেওয়ার আহ্বান মার্কিন কংগ্রেসম্যানের

ফিলিপাইনে দীর্ঘদিনের বন্ধু ইমেলদার সঙ্গে সাক্ষাৎ ট্রাম্পের

আপডেট টাইম : 08:26:40 pm, Thursday, 19 November 2026