Dhaka , Sunday, 15 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

সৌদি আরবে এক সপ্তাহে প্রায় ১২ হাজার প্রবাসী গ্রেপ্তার

আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে এক সপ্তাহে ১১ হাজার ৯৫২ জনকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। একই সময়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ১১ হাজার ৪১৮ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ৫ থেকে ১১ নভেম্বর পর্যন্ত সৌদির বিভিন্ন অঞ্চলে একাধিক সরকারি সংস্থার সমন্বয়ে অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আবাসন আইন ভঙ্গের অভিযোগে ৬ হাজার ১৬৩ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে ৩ হাজার ২২৫ জন এবং শ্রম আইন অমান্য করায় ২ হাজার ৫৬৪ জন রয়েছেন।

এ ছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে ১ হাজার ৬৫৩ জনকে আটক করা হয়েছে। দেশটি থেকে অবৈধ পথে বের হওয়ার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন আরও ২৯ জন। পাশাপাশি আইন লঙ্ঘনকারীদের আশ্রয়, পরিবহন কিংবা কাজে নিয়োগ দেওয়ার অভিযোগে ১৫ জনকে আটক করা হয়েছে।

গ্রেপ্তার ও দেশে ফেরত পাঠানোর পাশাপাশি আরও অনেকের বিরুদ্ধে আইনি কার্যক্রম চলছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহের জন্য ২২ হাজার ৪৫১ জনকে নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। ভ্রমণসংক্রান্ত অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে আরও ৯ হাজার ৮০০ জনকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে ৩৮ হাজার ৩৮৩ জন পুরুষ ও ২ হাজার ৩৭৯ জন নারীসহ মোট ৪০ হাজার ৭৬২ জনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে আইন লঙ্ঘনকারীদের অবৈধভাবে প্রবেশে সহায়তা, পরিবহন, আশ্রয় দেওয়া কিংবা তাঁদের কোনো ধরনের সেবা প্রদানের বিষয়ে নাগরিক ও নিয়োগকর্তাদের সতর্ক করেছে সৌদি কর্তৃপক্ষ। এসব কর্মকাণ্ডকে গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

কর্তৃপক্ষের সতর্কতা অনুযায়ী, এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। একই সঙ্গে অপরাধে ব্যবহৃত যানবাহন এবং অবৈধ ব্যক্তিদের আশ্রয় দেওয়ার কাজে ব্যবহৃত বাড়ি বা সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধানও রয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন বাস্তবায়নে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সূত্র: গালফ নিউজ।

About Author Information

News Update

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবে এক সপ্তাহে প্রায় ১২ হাজার প্রবাসী গ্রেপ্তার

আপডেট টাইম : 10:43:46 pm, Sunday, 15 November 2026