Dhaka , Saturday, 14 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ করল জার্মানি

জার্মানিতে উচ্চশিক্ষা নিতে বাংলাদেশি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে। শিক্ষার্থীদের এই আগ্রহকে ইতিবাচক হিসেবে দেখছে জার্মানি। তাই বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর করতে ডিজিটাল ব্যবস্থা চালু করছে জার্মান দূতাবাস।

এর ফলে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক আদান-প্রদানের সুযোগ আরও বাড়বে, যা উভয় দেশের জন্যই ইতিবাচক।

বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতির প্রতিটি ধাপ শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। আগের অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় দীর্ঘ অপেক্ষার কথা বিবেচনায়, আবেদন প্রক্রিয়াকে আরও সময়সাশ্রয়ী করার লক্ষ্যে জার্মান দূতাবাস শিগগিরই এই ডিজিটাল ব্যবস্থা চালু করতে যাচ্ছে।

আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে শিক্ষার্থী ভিসার আবেদন গ্রহণে ডিজিটাল ‘কনস্যুলার সার্ভিসেস পোর্টাল’ (Auslandsportal) ব্যবস্থাটি চালু করা হবে।

স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের আবেদনকারী বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর করা এবং এর মাধ্যমে অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষার সময় কমিয়ে আনাই এ উদ্যোগের লক্ষ্য।

নতুন ব্যবস্থায় আবেদনকারীদের জন্য যেসব সুবিধা থাকছে

  • সরাসরি উপস্থিত হওয়ার আগেই অনলাইনে আবেদনপত্র পূরণ এবং প্রয়োজনীয় নথিপত্র আপলোড (doc submission) করতে পারবেন।
  • ভিএফএস (VFS)-এর মাধ্যমে আবেদন-সংক্রান্ত নথিপত্র প্রাথমিকভাবে যাচাইয়ের সুবিধা পাবেন।
  • অ্যাপয়েন্টমেন্টের দিন বায়োমেট্রিক তথ্য সংগ্রহ, ভিসা ফি পরিশোধ এবং প্রয়োজনীয় নথিপত্র যাচাইয়ের প্রক্রিয়া দ্রুততর হবে।
  • ডিজিটাল পোর্টালের মাধ্যমে আবেদনের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে সহজেই জানতে পারবেন।
  • প্রযোজ্য ক্ষেত্রে পরিবারের সদস্যদের সঙ্গে যৌথভাবে আবেদন জমা দিতে পারবেন।
  • জার্মানিতে উচ্চশিক্ষার পথে শিক্ষার্থীদের প্রস্তুতি নতুন ব্যবস্থার ফলে আরও সুসংগঠিত হবে।
  • যদিও প্রতিটি আবেদনের প্রেক্ষাপট বিবেচনায় প্রক্রিয়াকরণের সময় ভিন্ন হতে পারে, নতুন ব্যবস্থায় আবেদনপত্র যাচাই এর সময় পূর্বের তুলনায় কমে আসবে, যা সামগ্রিক আবেদন প্রক্রিয়াকে আরও কার্যকর করতে সহায়তা করবে।

অপেক্ষমাণ তালিকায় থাকা আবেদনকারীদের ক্ষেত্রে কী হবে?

অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থার আধুনিকায়ন এবং সামগ্রিক আবেদন প্রক্রিয়ার উন্নয়নে নতুন এ ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এ পরিবর্তনের অংশ হিসেবে, আগের অপেক্ষমাণ তালিকায় থাকা আবেদনকারীদের নতুন ডিজিটাল পোর্টালের মাধ্যমে পুনরায় আবেদন করতে হবে । অর্থাৎ যেসব সম্ভাব্য শিক্ষার্থী ইতোমধ্যে আগের অপেক্ষমাণ তালিকায় নিবন্ধন করেছেন, তাঁদেরসহ সব আবেদনকারীকে নতুন কনস্যুলার সার্ভিসেস পোর্টালে অ্যাকাউন্ট খুলে আবেদন জমা দিতে হবে।

আগের ব্যবস্থার অধীনে দীর্ঘদিন অপেক্ষমাণ আবেদনকারীদের জন্য এ পরিবর্তন সাময়িকভাবে অসুবিধাজনক হলেও, নতুন ব্যবস্থায় আবেদন প্রক্রিয়াটি আরও গতিশীল হবে এবং দূতাবাসের আবেদন প্রক্রিয়াকরণের সক্ষমতা বাড়বে। এর ফলে আগের তুলনায় অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষার সময় কমে আসবে।

যেভাবে আবেদন করবেন

স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনায় আগ্রহী সকল শিক্ষার্থী নতুন কনস্যুলার সার্ভিসেস পোর্টালে নিবন্ধন করে আবেদন জমা করতে পারবেন: https://digital.diplo.de/

আবেদন প্রক্রিয়া, প্রয়োজনীয় নথিপত্র এবং বিস্তারিত নির্দেশনা ডিজিটাল পোর্টাল লিঙ্কে এবং দূতাবাসের অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।

About Author Information

News Update

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের স্বপ্ন চুরমার করে সাফের ফাইনালে পাকিস্তান

বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ করল জার্মানি

আপডেট টাইম : 10:38:37 pm, Saturday, 14 November 2026