Dhaka , Friday, 13 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

বাংলাদেশিসহ দক্ষ লোক নেবে অস্ট্রেলিয়া, ২০ হাজার আবেদনের সুযোগ

শ্রমবাজারে দক্ষ কর্মীর চাহিদা পূরণে স্কিল ইন্ডিপেন্ডেন্ট ভিসার (সাবক্লাস ১৮৯) আওতায় ২০ হাজার দক্ষ অভিবাসনপ্রত্যাশীকে আবেদনের আমন্ত্রণ জানিয়েছে অস্ট্রেলিয়া সরকার। ২০২৬-২৭ অর্থবছরের অক্টোবর মাসে এক দফায় এই বিশাল সুযোগ প্রদান করা হচ্ছে। এই কর্মসূচির ফলে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের দক্ষ পেশাজীবীদের জন্য অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস ও কাজের পথ সুগম হয়েছে।

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২০২৬-২৭ কর্মসূচি বছরের প্রথম স্কিল ইন্ডিপেন্ডেন্ট ভিসা (সাবক্লাস ১৮৯) আমন্ত্রণ রাউন্ড অনুষ্ঠিত করেছে ১৫ অক্টোবর। জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরে কোনো আমন্ত্রণ না দেওয়ার পর এটি এই বছরের প্রথম রাউন্ড।

কয়েকটি অভিবাসন আইন সংস্থার প্রতিবেদন অনুযায়ী, এই রাউন্ডে প্রায় ২০ হাজার দক্ষ অভিবাসনপ্রত্যাশীকে ভিসার জন্য আবেদনের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে বিভাগ এখনো আমন্ত্রণের সরকারি সংখ্যা প্রকাশ করেনি, তাই সংখ্যাটি চূড়ান্তভাবে নিশ্চিত নয়।

সাবক্লাস ১৮৯ একটি পয়েন্টভিত্তিক স্থায়ী অভিবাসন ভিসা। এতে অস্ট্রেলিয়ায় কোনো নিয়োগকর্তার স্পনসরশিপ বা রাজ্য সরকারের মনোনয়ন লাগে না। ভিসা পাওয়ার পর অভিবাসীরা দেশটির যে কোনো স্থানে বসবাস ও কাজ করতে পারেন। আবেদনকারীর জাতীয়তার চেয়ে পেশাগত যোগ্যতা, দক্ষতা, বয়স ও ইংরেজি ভাষায় পারদর্শিতার মতো বিষয়গুলোই এখানে বেশি গুরুত্বপূর্ণ।

অস্ট্রেলিয়ায় বন্ধ হচ্ছে ‘ভিসা হপিং’, বিপাকে শিক্ষার্থীরা

বাংলাদেশ থেকে চিকিৎসক, প্রকৌশলী, তথ্যপ্রযুক্তিবিদ, শিক্ষক ও কৃষিবিজ্ঞানীরা আবেদন করতে পারবেন। তবে পেশাটি অস্ট্রেলিয়ার নির্ধারিত দক্ষ পেশাতালিকায় থাকতে হবে এবং প্রয়োজনীয় স্কিলস অ্যাসেসমেন্ট থাকতে হবে। সাধারণত আমন্ত্রণ পাওয়ার সময় আবেদনকারীর বয়স ৪৫ বছরের কম হতে হয়।

আইনগতভাবে ন্যূনতম ৬৫ পয়েন্ট প্রয়োজন হলেও কেবল এই পয়েন্ট থাকলেই আমন্ত্রণ নিশ্চিত হয় না। প্রতিযোগিতার কারণে পেশাভেদে কাট-অফ স্কোর ৬৫ থেকে ১০০ পয়েন্ট পর্যন্ত হতে পারে।

প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, এবারের রাউন্ডে নির্মাণ খাতের পেশাগুলো ৬৫ পয়েন্টে আমন্ত্রণ পেয়েছে। স্বাস্থ্যসেবার পেশাগুলোতে সাধারণত ৭০ থেকে ৮০ পয়েন্ট এবং কিছু প্রকৌশল পেশায় ৮৫ থেকে ১০০ পয়েন্ট লেগেছে। স্বাস্থ্যসেবা, প্রকৌশল, তথ্যপ্রযুক্তি, শিক্ষা, নির্মাণ ও কৃষি খাতের পেশাজীবীরা আমন্ত্রণ পেয়েছেন বলে জানা গেছে।

২০২৬-২৭ কর্মসূচি বছরে সাবক্লাস ১৮৯-এর জন্য ২০ হাজার আসন বরাদ্দ রয়েছে, যা আগের বছরের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেশি। আমন্ত্রণ মানে ভিসা মঞ্জুর নয়।

আমন্ত্রণ পাওয়া প্রার্থীদের ৬০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আবেদন জমা দিতে হবে। সাধারণত দেশটির সংশ্লিষ্ট বিভাগ এই সময় বাড়ায় না। আবেদনকারীদের স্বাস্থ্য, চারিত্রিক যোগ্যতাসহ অন্যান্য অভিবাসন শর্তও পূরণ করতে হবে।

বাংলাদেশি পেশাজীবীদের জন্য এটি সম্ভাবনাময় সুযোগ হলেও আবেদনের আগে নিজ নিজ পেশার যোগ্যতা, পয়েন্ট এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ নির্দেশনা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

About Author Information

News Update

জনপ্রিয় সংবাদ

আল্লাহর ৯৯টি নামের ফজিলত ও বিশেষ তাৎপর্য

বাংলাদেশিসহ দক্ষ লোক নেবে অস্ট্রেলিয়া, ২০ হাজার আবেদনের সুযোগ

আপডেট টাইম : 08:05:22 pm, Friday, 13 November 2026