Dhaka , Thursday, 12 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

মালয়েশিয়া থেকে ৫৬৮ কর্মীর চাহিদাপত্র এসেছে: রাশেদুল হক

মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়া এগিয়ে চলছে। এখন পর্যন্ত দেশটি থেকে ৫৬৮ জন কর্মীর চাহিদাপত্র এসেছে। নিয়োগকর্তাদের সহযোগিতা পেলে আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানো সম্ভব হবে বলে জানিয়েছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর সার্বিক কার্যক্রম নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মো. রাশেদুল হক।

তিনি বলেন, ‘এখন পর্যন্ত মালয়েশিয়া থেকে ৫৬৮টি চাহিদাপত্র এসেছে। এ ক্ষেত্রে কর্মী নিয়োগের বিষয়ে নিয়োগকর্তারাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তাদের পছন্দ অনুযায়ী কর্মী নিয়োগ করা হবে।’

বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক জানান, নিয়োগকর্তারা সহযোগিতা করলে ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশ মালয়েশিয়ায় কর্মী পাঠাতে প্রস্তুত।

এদিকে মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী পাঠানোর প্রক্রিয়ায় কোনো ধরনের অনৈতিক লেনদেনের প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন রাশেদুল হক।

Tag :
About Author Information

News Update

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলে ৪.৫ মাত্রার ভূমিকম্প, বন্ধ বিমানবন্দর

মালয়েশিয়া থেকে ৫৬৮ কর্মীর চাহিদাপত্র এসেছে: রাশেদুল হক

আপডেট টাইম : 11:23:22 am, Thursday, 12 November 2026