Dhaka , Thursday, 12 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

মোদীকে প্রশ্ন করা সাংবাদিকের ভিসা বাতিল

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সংবাদ সম্মেলনে প্রশ্ন করা নরওয়ের সাংবাদিক হেলে লিংয়ের ভিসা বাতিল করেছে ভারত। বুধবার (১১ নভেম্বর) অসলো থেকে হায়দরাবাদ যাওয়ার কথা ছিল তার। বিমানে ওঠার কয়েক ঘণ্টা আগে ভারতীয় দূতাবাস থেকে ফোন করে ভিসা বাতিলের কথা জানানো হয়।

তেলেঙ্গানা সরকারের আয়োজনে ১২ থেকে ১৪ নভেম্বর অনুষ্ঠেয় ‘ভারত সামিটে’ অংশ নিতে ভারতে যেতে চেয়েছিলেন হেলে লিং। ‘গণমাধ্যমের ভবিষ্যৎ’ শীর্ষক একটি আলোচনায়ও তার অংশ নেওয়ার কথা ছিল।

সম্মেলনে যোগ দেওয়ার জন্য তার একবার প্রবেশের বৈধ ভিসা ছিল। তবে বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার ঠিক আগে নরওয়েতে অবস্থিত ভারতীয় দূতাবাস থেকে তাকে ফোন করা হয়। ফোনে জানানো হয়, তার ভিসা বাতিল করা হয়েছে এবং তিনি ভারতে যেতে পারবেন না। পরে ভিসা বাতিলের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করতে তাকে দূতাবাসে সরাসরি উপস্থিত হতেও বলা হয়।

বৃহস্পতিবার ‘দ্য ওয়্যার’কে হেলে লিং বলেন, বিষয়টি তার কাছে বিস্ময়কর। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে সম্মেলনে যোগ দেওয়ার ছাড়পত্র দিয়েছিল এবং সেই ছাড়পত্রের ভিত্তিতেই তিনি ভিসা পেয়েছিলেন।

হেলে লিং যে ছাড়পত্রের কথা বলেছেন, সেটি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দিয়েছিল। গত ৩ নভেম্বর ভারত সামিটে অংশ নিতে যাওয়া বিদেশি অতিথিদের নাম অনুমোদন করে মন্ত্রণালয়। তবে ছাড়পত্রের চিঠিতে বলা হয়েছিল, এর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনও প্রয়োজন।

সম্মেলনের অন্যতম আয়োজক পুষ্পরাজ দেশপান্ডে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হেলে লিংয়ের অংশ নিতে না পারার ঘটনায় দুঃখ প্রকাশ করেন। তিনি লিখেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আমলে ‘বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের’ চিত্র এটাই।

এর আগে চলতি বছরের মে মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রশ্ন করে আলোচনায় আসেন হেলে লিং। নরওয়ের রাজধানী অসলো সফরের সময় সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তর দেবেন কি না, তা মোদীর কাছে জানতে চেয়েছিলেন তিনি। কিন্তু মোদী কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যান।

মোদী ও নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার স্টোর যৌথ বিবৃতি পড়ার পর হেলে লিং প্রশ্ন করেন, বিশ্বের সবচেয়ে স্বাধীন সংবাদমাধ্যমের কাছ থেকে প্রধানমন্ত্রী কেন প্রশ্ন নিতে চান না।

পরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিমবিষয়ক সচিব সিবি জর্জকেও এ বিষয়ে প্রশ্ন করেন তিনি। ভারতের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এবং মোদির সাংবাদিকদের প্রশ্নের উত্তর না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললে জর্জ সরকারের কোভিড-১৯ মোকাবিলার উদ্যোগসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন।

বুধবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উদ্দেশ করে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন হেলে লিং। সেখানে তিনি জানতে চান, শেষ মুহূর্তে কেন তার ভিসা বাতিল করা হলো।

সূত্র: দ্য ওয়্যার

Tag :
About Author Information

News Update

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলে ৪.৫ মাত্রার ভূমিকম্প, বন্ধ বিমানবন্দর

মোদীকে প্রশ্ন করা সাংবাদিকের ভিসা বাতিল

আপডেট টাইম : 04:38:58 pm, Thursday, 12 November 2026