Dhaka , Saturday, 14 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

ইরানে ফের হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে ইসরায়েল

ফের হামলা চালাতে অর্থাৎ দেশটির বিরুদ্ধে ফের যুদ্ধ শুরু করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর চাপ দিচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এমন পরিস্থিতিতে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গোফম্যান শুক্রবার (১৩ নভেম্বর) ওয়াশিংটন সফর করেছেন।

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য তিনি যুক্তরাষ্ট্রে গেছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।

বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্রের বরাতে অ্যাক্সিওস জানায়, সফরে গোফম্যানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক জন র‍্যাটক্লিফের বৈঠক হয়েছে। এছাড়া হোয়াইট হাউজের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে আলোচনার জন্য তার মিয়ামি যাওয়ার কথা রয়েছে।

তবে এ বিষয়ে মোসাদ, সিআইএ ও হোয়াইট হাউজ কোনো মন্তব্য করতে রাজি হয়নি বলে জানিয়েছে অ্যাক্সিওস।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে যুদ্ধ আবার শুরু করতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন নেতানিয়াহু। এর মধ্যেই বৃহস্পতিবার (১২ নভেম্বর) ইরানের বিরুদ্ধে প্রয়োজনে এখনই সামরিক শক্তি প্রয়োগের সম্ভাবনার কথা জানিয়েছেন ট্রাম্প।

সালেম নিউজ চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয়, ইরানের বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগের ক্ষেত্রে তিনি দ্বিধা করবেন কি না। জবাবে তিনি বলেন, একেবারেই না। আমরা এখন এক্ষেত্রে খুব ভালো করছি।

ট্রাম্প আরও বলেন, পরিস্থিতি যদি অন্যদিকে মোড় নেয়, তাহলে তিনি সামরিক পদক্ষেপ নিতে পারেন। এমনকি, এখনই তা করার সম্ভাবনাও রয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাবে ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও অন্যান্য লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় তেহরান। একই সঙ্গে বৈশ্বিক জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে কার্যত জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে গত জুনে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকের লক্ষ্য ছিল চূড়ান্ত শান্তিচুক্তির পথ তৈরি করা। তবে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলসহ বিভিন্ন বিষয়ে মতবিরোধের কারণে সেই প্রক্রিয়া ভেঙে পড়ে।

সূত্র: আনাদোলু

Tag :
About Author Information

News Update

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের স্বপ্ন চুরমার করে সাফের ফাইনালে পাকিস্তান

ইরানে ফের হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে ইসরায়েল

আপডেট টাইম : 05:08:19 pm, Saturday, 14 November 2026