Dhaka , Monday, 16 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’
বাংলাদেশ-পাকিস্তান-লিবিয়া—ত্রিদেশীয় মানবপাচার চক্র

ইতালির স্বপ্ন দেখিয়ে নির্যাতন, মানবপাচারের ভয়ংকর রুট

ইতালিতে পাঠানোর প্রলোভনে পাকিস্তানে নিয়ে নির্যাতন, এরপর লিবিয়া হয়ে ভূমধ্যসাগরের বিপজ্জনক পথে ঠেলে দেয়া হচ্ছে ইতালিগামীদের। ৭৩টি পাসপোর্টসহ এক দালালকে গ্রেফতারের পর বেরিয়ে এসেছে আন্তর্জাতিক এই চক্রের ভয়াবহ তথ্য।

ইতালিতে পাড়ি দিতে নির্যাতনের শিকার এমনকি প্রাণও হারাচ্ছেন অনেকেই। এমন ঘটনা নতুন নয়। তারপরও থেমে নেই মানবপাচার।

নওগাঁর ষাটোর্ধ্ব ক্ষুদ্র ব্যবসায়ী আবদুল আজিজ স্বপ্ন দেখেছিলেন ইতালিতে যাওয়ার। জমানো ও ধার করা সাড়ে ১২ লাখ টাকা দালালকে দিয়ে পেয়েছিলেন ভিসা ও টিকিট। কিন্তু বিমানে পাকিস্তানের করাচিতে যাওয়ার পর বুঝতে পারেন পাচার চক্রের খপ্পরে পড়েছেন। ইতালিতে নেয়ার বদলে সেখানেই নির্যাতন করে দাবি করা হয় মুক্তিপণ। অনেক কষ্টে দেশে ফিরে আসেন আজিজ। মামলা করেন দালাল চক্রের নামে।

বিদেশ পাঠানোর আগে আজিজকে নেয়া হয়েছিল রিকুইটিং এজেন্সি ফ্যামেক্স ট্রেড এসোসিয়েটসে। রাজধানীর নয়া পল্টনের সেই এজেন্সিতে গিয়ে দেখা যায় সাইনবোর্ড আছে ঠিকই। কিন্তু, নেই অফিস। সেখানে মারহাবা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের অফিস।

প্রতিষ্ঠানটির ম্যানেজার জানালেন, ৫ বছর আগে মারহাবা ও ফ্যামেক্স একসঙ্গে কাজ করত। এখন আলাদা হয়েছে ফ্যামেক্স।

ফ্যামেক্সের কর্ণধারের নম্বর দেন তিনি। কিন্তু ফোন করে যোগাযোগের চেষ্টা করেও লাভ হয়নি।

ফ্যামেক্সের কাউকে খুঁজে না পেয়ে ভুক্তভোগী শরণাপন্ন হন এসআরবির কাছে। এরপর সন্ধান মেলে মূল অভিযুক্তের। যাত্রাবাড়ীর কাজলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় দালাল মাসুদুর রহমানকে। উদ্ধার করা হয় ৭৩টি পাসপোর্ট।

খবর নিতে যাওয়া হয় সেই ফ্ল্যাটে। বাসার মালিক জানান, নিজেকে রিকুইটিং এজেন্সির মালিক পরিচয় দিত মাসুদুর রহমান।

উদ্ধার করা পাসপোর্টের ফোন নম্বর সংগ্রহ করে যোগাযোগের চেষ্টা করা কয়েকজনের সঙ্গে। এরা কেউই চেনেন না, যার কাছ থেকে পাসপোর্ট উদ্ধার করা হয়েছে সেই মাসুদকে। বিদেশে পাড়ি জমাতে তারা স্থানীয় দালালের কাছে পাসপোর্ট জমা দিয়েছিলেন।

গ্রেফতারের পর মাসুদের দাবি, লাইসেন্স না থাকলেও সে বিভিন্ন এজেন্সির হয়ে কাজ করে।

মাসুদের দাবি করা আল তাবিরাতের খোঁজে যায় সময় সংবাদ। পল্টনের কালভার্ট রোডের রূপায়ন বিল্ডিং গিয়ে সন্ধান মেলে প্রতিষ্ঠানটির। কর্ণধারের দাবি, মাসুদকে তিনি চেনেন না।

এসআরবি জানায়, মাসুদ আন্তর্জাতিক মানবপাচার চক্রের সদস্য। দেশের বিভিন্ন জেলায় আছে তার এজেন্ট। তারা মালয়েশিয়ার জন্য ৫ থেকে ৭ লাখ এবং ইতালির জন্য ১২ থেকে ১৫ লাখ টাকার চুক্তিতে বিদেশে যেতে ইচ্ছুকদের মাসুদের কাছে পাঠায়। মাসুদ ভিজিট ভিসায় পাকিস্তানের করাচিতে পাঠায়। করাচিতে আরেক চক্র তাদের স্থলপথে ইরান, সৌদি আরব ঘুরিয়ে নেয় লিবিয়ায়। এরপর লিবিয়ার চক্র সেখান থেকে নৌকায় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে পাঠায় ইতালি।

এসআরবি-৩-এর উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. সাইদুর রহমান বলেন,জেলা পর্যায়ে ছোট ছোট দালাল এজেন্ট হিসেবে কাজ করে। বিদেশে কর্মসংস্থানের আশায় থাকা ব্যক্তিদের কাছ থেকে তারা টাকা নেয় এবং পাসপোর্ট তৈরি করে দেয়ার ব্যবস্থা করে। মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে ৫ থেকে সাড়ে ৫ লাখ টাকা নেয়ার কথা থাকলেও দালালরা ৭ থেকে ৮ লাখ টাকা পর্যন্ত দাবি করছে।

‘কখনো কখনো এসব দালাল বিদেশগামীদের ফ্লাইটে তুলে দিয়েই নিজেদের দায়িত্ব শেষ মনে করে। অনেক ক্ষেত্রে বিদেশি দালালদের সঙ্গে তাদের যোগাযোগ থাকে। সেই যোগাযোগ কাজে লাগিয়ে বিভিন্ন রুটে বিদেশগামীদের পাচার করা হয়’, যোগ করেন এসআরবির এ কর্মকর্তা।

মাসুদ দেশের বিভিন্ন এজেন্সিকে দিয়ে বিদেশে পাঠানোর কাজ করায়। এখন সেসব এজেন্সিকে খুঁজছে এসআরবি। পাশপাশি বিদেশি এজেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছে সংস্থাটি।

এসআরবি-৩-এর উপ-অধিনায়ক বলেন,যাদের বিমানবন্দর দিয়ে বিদেশে পাঠানো হয়, তাদের কাছ থেকে পুরো টাকা নিয়ে নেয়া হয়। আর যাদের বিমানবন্দর পর্যন্ত নেয়া হয় না, তাদের কাছ থেকে আংশিক টাকা নিয়ে বিভিন্নভাবে ঘোরানো হয়।

মো. সাইদুর রহমান বলেন, আরও তদন্তের মাধ্যমে পুরো চক্র এবং আন্তর্জাতিক পর্যায়ে যাদের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে, তাদের বিষয়ে বিস্তারিত জানা যাবে।

বিদেশে চাকরির আশায় দালালদের না ধরে সরাসরি নিবন্ধিত এজেন্সির সঙ্গে যোগাযোগের পরামর্শ এসআরবির।

About Author Information

News Update

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ-পাকিস্তান-লিবিয়া—ত্রিদেশীয় মানবপাচার চক্র

ইতালির স্বপ্ন দেখিয়ে নির্যাতন, মানবপাচারের ভয়ংকর রুট

আপডেট টাইম : 12:38:40 pm, Monday, 16 November 2026