Dhaka , Sunday, 29 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

নেতানিয়াহুকে হটাতে হামাসকে সন্ত্রাসী হিসেবে স্বীকৃতি ইসরায়েলি আরব দলের

দখলদার ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে হটাতে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দিয়েছে ইসরায়েলি আরব দল রা’আম। দলটির প্রধান নেতা মনসুর আব্বাস গতকাল শনিবার (২৮ নভেম্বর) রাতে সংবাদমাধ্যম চ্যানেল-১২-এ সাক্ষাৎকারে বলেছেন, তারা হামাসকে সন্ত্রাসী হিসেবে স্বীকৃতি দেন।

এরমাধ্যমে গাদি আইজেনকোটের ইয়াশার পার্টির নেতৃত্বাধীন জোটের সরকারে যোগ দেওয়ার অন্যতম বাধা দূর করল রা’আম।

আরও পড়ুন: পাকিস্তানে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হচ্ছেন ন্যাটালি বেকার

সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল বলেছে, মনসুর আব্বাস সরাসরি হামাসকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা দেননি। তবে তিনি জানিয়েছেন, পার্লামেন্টে গত সপ্তাহে হামাসকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা করা একটি বিলে কো-স্পন্সর করেছেন তারা। এবং তিনি ব্যক্তিগতভাবে এ বিলের পক্ষে ভোট দিয়েছেন। এরমাধ্যমে দল হিসেবে তারা হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দিয়েছেন।

মনসুর সাক্ষাৎকারে বলেন, আইজেনকোট তার জোটে যোগ দেওয়ার জন্য যে চারটি শর্ত দিয়েছেন, তারা সেগুলো পূরণ করেছেন। শর্তগুলো হলো— ইসরায়েলকে ইহুদি এবং গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি, ইসরায়েলের স্বাধীনতার ঘোষণাকে সম্মান জানানো, সব ইসরায়েলির সামরিক বাহিনীতে বাধ্যতামূলক কাজ করার বিষয়টিকে সমর্থন জানানো এবং হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দেওয়া।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, আইজেনকোটের কাছে সরকার গঠনের জন্য আর ৮দিন সময় আছে। আর তিনি এই সময়ের মধ্যেই সরকার গঠন করতে চান।

এজন্য নিজ জোটের ৪৮টি আসনের পাশাপাশি হারেদি ইউনাইটেড তোরাহ জুডাইজম পার্টি, আরব রা’আম পার্টির আসনগুলো নেবেন তিনি। অপরদিকে আরব দলগুলোর জোট জয়েন্ট লিস্ট তার জন্য নিরাপত্তা জাল হিসেবে কাজ করবে। অর্থাৎ তারা তাকে সরকার গঠনে সমর্থন দেবে। কিন্তু সরাসরি সরকারে যোগ দেবে না। এছাড়া আইজেনকোটের সরকারের যেন পতন না হয় সেটিও নিশ্চিত করবে।

সূত্র: চ্যানেল-১২, টাইমস অব ইসরায়েল

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

এক ডলারে মিলছে ইরানের ৩০ লাখ রিয়াল

নেতানিয়াহুকে হটাতে হামাসকে সন্ত্রাসী হিসেবে স্বীকৃতি ইসরায়েলি আরব দলের

আপডেট টাইম : 07:59:00 am, Sunday, 29 November 2026