Dhaka , Thursday, 12 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

পাকিস্তানে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হচ্ছেন ন্যাটালি বেকার

পাকিস্তানে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে ন্যাটালি বেকারকে মনোনয়ন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার নিয়োগের প্রস্তাব অনুমোদনের জন্য দেশটির সিনেটে পাঠানো হয়েছে। সিনেটের অনুমোদন পেলে তিনি আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রদূতের দায়িত্ব নেবেন।

ন্যাটালি বেকার বর্তমানে পাকিস্তানে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৫ সালের জানুয়ারিতে তিনি প্রথম এই দায়িত্ব নেন। পরে গত মাসে তাকে স্থায়ীভাবে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্ব দেওয়া হয়।

বাণিজ্য, বিনিয়োগ, নিরাপত্তা ও আঞ্চলিক বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক আলোচনা চলার সময় তাকে রাষ্ট্রদূত পদে মনোনয়ন দেওয়া হলো।

পাকিস্তানে যুক্তরাষ্ট্রের সর্বশেষ রাষ্ট্রদূত ছিলেন ডোনাল্ড ব্লুম। ২০২৫ সালের জানুয়ারিতে তিনি দায়িত্ব ছাড়েন

পাকিস্তানে যাওয়ার আগে ন্যাটালি বেকার ২০২১ সালের আগস্ট থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত কাতারের দোহায় মার্কিন দূতাবাসের উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়ার ইস্টার্ন অ্যাফেয়ার্স ব্যুরোর উত্তর আফ্রিকা বিষয়ক দপ্তরের পরিচালক ছিলেন।

এ ছাড়া লিবিয়ায় মার্কিন মিশনের উপপ্রধান ও ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত, দুবাইয়ে ইরানবিষয়ক আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক এবং কুয়েতে মার্কিন দূতাবাসের অর্থনৈতিক কাউন্সেলর হিসেবেও কাজ করেছেন তিনি।

২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত লিবিয়ায় যুক্তরাষ্ট্র ও দেশটির দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়ায় রাজনৈতিক ও অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন বেকার। ২০১১ সালে লিবিয়ার বিপ্লবের সময় মার্কিন দূতাবাসের কর্মীদের সরিয়ে নেওয়ার আগ পর্যন্ত তিনি দেশটিতে অবস্থান করেন।

এ ছাড়া মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়ার ইস্টার্ন অ্যাফেয়ার্স ব্যুরোতে বিশেষ সহকারী, ইসলামাবাদে কনস্যুলার কর্মকর্তা এবং তুর্কমেনিস্তানের আশগাবাদে সাংস্কৃতিক বিষয়ক কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

সূত্র: ডন

Tag :
About Author Information

News Update

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হচ্ছেন ন্যাটালি বেকার

পাকিস্তানে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হচ্ছেন ন্যাটালি বেকার

আপডেট টাইম : 05:43:42 pm, Wednesday, 11 November 2026