আবাসিক ভবনের ১২ তলার জানালার বাইরে আটকে পড়েছিল তিন বছরের একটি শিশু। জানালার তারের জালে আটকে ছিল তার গলা। যে কোনো সময় নিচে পড়ে যাওয়ার আশঙ্কা ছিল। শিশুটিকে বাঁচাতে নিজের জীবনের ঝুঁকি নিয়ে এগিয়ে আসেন ছয় ব্যক্তি। প্রায় আধা ঘণ্টার শ্বাসরুদ্ধকর চেষ্টার পর দমকলকর্মীরা শিশুটিকে উদ্ধার করেন।
ঘটনাটি ঘটেছে গত ১৭ অক্টোবর সকালে চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশের ঝাংপিং শহরে। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম শিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ওই এলাকার এক বাসিন্দা আবাসিক ভবনের অনলাইন গ্রুপে শিশুটির একটি ছবি শেয়ার করেন। একই সঙ্গে নিরাপত্তাকর্মীদের দ্রুত সহায়তার জন্য অনুরোধ জানান।

প্রবাসীর কথা ডেস্ক 





















