গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণ উপকূলে পৃথক দুটি নৌকাডুবি ও দুর্ঘটনায় অন্তত ২১ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। এসব ঘটনায় ১৩৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও দুজন।
সোমবার (৯ নভেম্বর) গ্রিক কোস্টগার্ডের বরাতে এ তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।গ্রিক কোস্টগার্ডের তথ্য অনুযায়ী, গত শনিবার সন্ধ্যায় ক্রিটের দক্ষিণ উপকূলের কালোই লিমেনেস এলাকার কাছে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা বিপদে পড়ে। পরে ওই নৌকা থেকে ২৮ জন সুদানি নাগরিককে জীবিত উদ্ধার করা হয়।একই নৌকা থেকে প্রথমে একজনের মরদেহ উদ্ধার করা হয়। প্রতিকূল আবহাওয়ার কারণে অন্যদের মরদেহ উদ্ধারে বিলম্ব হয়। সোমবার সকালে নৌকাটির ভেতর থেকে আরও সাতজনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় দুজন এখনো নিখোঁজ রয়েছেন।

প্রবাসীর কথা ডেস্ক 


















