Dhaka , Monday, 9 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

সৌদি ফেরার অপেক্ষা আর হলো না, সড়কে প্রাণ গেল ৩০ বছরের প্রবাসজীবনের

দেড় মাসের ছুটি শেষে আগামী ডিসেম্বরেই সৌদি আরবে ফেরার কথা ছিল মাহবুবুর রহমানের (৬৪)। কিন্তু কর্মস্থলে আর ফেরা হলো না তার। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছেন দীর্ঘ ৩০ বছর ধরে সৌদি আরবে ব্যবসার সঙ্গে যুক্ত এই প্রবাসী।

রোববার (৮ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের গয়ালমারা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাহবুবুর রহমান নিজের মোটরসাইকেলে সাতকানিয়া থেকে চকরিয়ার দিকে যাচ্ছিলেন। পথে দ্রুতগতির অজ্ঞাত একটি গাড়ি তাকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়েন। মাথা ও বুকে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে সড়কের পাশে তার মরদেহের সঙ্গে মোটরসাইকেল ও হেলমেট পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

নিহত মাহবুবুর রহমান চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ছৈয়দাবাদ এলাকার বাসিন্দা। তার ভাগনে মোহাম্মদ ইলিয়াছ জানান, প্রায় তিন দশক ধরে সৌদি আরবে ব্যবসা করতেন মাহবুবুর। সেখানে তার দুই ছেলেও ব্যবসার সঙ্গে যুক্ত। দেড় মাস আগে ছুটি কাটাতে দেশে ফিরেছিলেন তিনি। ডিসেম্বরেই আবার সৌদি আরবে যাওয়ার পরিকল্পনা ছিল তার।

চিরিংগা হাইওয়ে থানার সার্জেন্ট জাকিবুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দীর্ঘ প্রবাসজীবন শেষে পরিবারের সঙ্গে সময় কাটাতে দেশে ফিরেছিলেন মাহবুবুর। কিন্তু ছুটি শেষ হওয়ার আগেই সড়ক দুর্ঘটনায় থেমে গেল তার জীবনের পথচলা।

Tag :
About Author Information

News Update

জনপ্রিয় সংবাদ

অনুমতি ছাড়া শিশুর ভিডিও প্রকাশ, আমিরাতে প্রবাসী নারীর জেল

সৌদি ফেরার অপেক্ষা আর হলো না, সড়কে প্রাণ গেল ৩০ বছরের প্রবাসজীবনের

আপডেট টাইম : 03:31:41 pm, Monday, 9 November 2026