Dhaka , Monday, 9 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

বিশ্বপরিস্থিতি মোকাবিলায় মালয়েশিয়া-তুরস্কের কৌশলগত সংলাপ

পরিবর্তনশীল বিশ্বব্যবস্থায় ভূরাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা, আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণে মালয়েশিয়া ও তুরস্কের মধ্যে কৌশলগত সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

এ লক্ষ্যে রোববার, তুরস্কের প্রভাবশালী গবেষণা প্রতিষ্ঠান পলিটিক্যাল, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল রিসার্চ ফাউন্ডেশন (সেটা)-এর বিশ্লেষক ও গবেষকদের সঙ্গে এক উচ্চপর্যায়ের সংলাপে মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমাদ জাহিদ হামিদীর নেতৃত্বে অংশ নেন মালয়েশিয়ার প্রতিনিধিরা।

সংলাপে বিশ্বরাজনীতির গতিপ্রকৃতি, আঞ্চলিক নিরাপত্তা, প্রতিরক্ষা সহযোগিতা এবং পরিবর্তিত আন্তর্জাতিক পরিস্থিতিতে মালয়েশিয়া ও তুরস্কের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে আসিয়ান ও তুরস্কের মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় করার সম্ভাবনা, প্রতিরক্ষা প্রযুক্তি হস্তান্তর, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং দুই দেশের মধ্যে গবেষণা সহযোগিতার পরিধি বাড়ানোর বিষয়েও মতবিনিময় হয়।

Tag :
About Author Information

News Update

জনপ্রিয় সংবাদ

অনুমতি ছাড়া শিশুর ভিডিও প্রকাশ, আমিরাতে প্রবাসী নারীর জেল

বিশ্বপরিস্থিতি মোকাবিলায় মালয়েশিয়া-তুরস্কের কৌশলগত সংলাপ

আপডেট টাইম : 11:53:08 am, Monday, 9 November 2026