Dhaka , Tuesday, 10 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে নির্বাচিত ৩০০ জনের নাম-পরিচয় প্রকাশ

সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় আকর্ষণীয় চাকরির সুযোগ পাচ্ছেন ১১২ জন বাংলাদেশি কর্মী। নিয়োগপ্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে সরকারি ব্যবস্থাপনায় প্রথমবারের মতো লটারির মাধ্যমে এসব কর্মী বাছাই করা হচ্ছে। রোববার (৮ নভেম্বর) বিকেলে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বোয়েসেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই লটারি অনুষ্ঠিত হয়। অনলাইনে জমা পড়া মোট চার হাজার ২৯ জন প্রার্থীর আবেদনের মধ্য থেকে ইলেকট্রনিক পদ্ধতিতে প্রাথমিকভাবে ৩০০ জনকে বাছাই করা হয়েছে।

বোয়েসেল সূত্রে জানা গেছে, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জনের মধ্যে ২০০ জন অপারেশনস অ্যাসিস্ট্যান্ট এবং ১০০ জন টেকনিক্যাল স্কিল ওয়ার্কার্স পদের জন্য মনোনীত হয়েছেন। তবে মালয়েশিয়া যাওয়ার চূড়ান্ত সুযোগ পাবেন ১১২ জন। নিয়োগকারী প্রতিষ্ঠান ‘ডিএইচএল সাপ্লাই চেইন’-এর প্রতিনিধিদের সরাসরি উপস্থিতিতে খুব শিগগিরই এসব প্রার্থীর ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। চূড়ান্তভাবে উত্তীর্ণ কর্মীরাই আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে কোনো ধরনের অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ার উদ্দেশে উড়াল দেওয়ার সুযোগ পাবেন।

এই উদ্যোগকে যুগান্তকারী উল্লেখ করে অনুষ্ঠানে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আহমাদুল হক জানান, বর্তমান সরকারের আগামী পাঁচ বছরে এক কোটি জনশক্তি বিদেশে পাঠানোর লক্ষ্য রয়েছে। এই পদক্ষেপ সেই লক্ষ্য পূরণের পাশাপাশি শূন্য অভিবাসন ব্যয়ে কর্মী পাঠানোর যে প্রতিশ্রুতি রয়েছে, তা বাস্তবায়নে দারুণভাবে সহায়ক হবে। বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক জানান, দক্ষ কর্মী বাছাইয়ে স্বচ্ছতা আনতেই মূলত লটারির এই পদ্ধতি গ্রহণ করা হয়েছে।

Tag :
About Author Information

News Update

জনপ্রিয় সংবাদ

অনুমতি ছাড়া শিশুর ভিডিও প্রকাশ, আমিরাতে প্রবাসী নারীর জেল

বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে নির্বাচিত ৩০০ জনের নাম-পরিচয় প্রকাশ

আপডেট টাইম : 10:52:11 am, Monday, 9 November 2026