Dhaka , Sunday, 29 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

কেড়ে নেওয়া হচ্ছে আফগান নারীদের নাম, ডাকা হয় ‘বিবি’-‘গরু’-‘ছাগল’ বলে

জন্মের পর পাওয়া একটি নামই মানুষের মৃত্যুর পরও তার পরিচয় বহন করে। আফগান অধিকারকর্মী লালাহ ওসমানির ভাষায়, নাম হলো ‘একটি মুখ, একটি কণ্ঠস্বর, একটি গল্প’। তালেবানরা ক্ষমতায় ফেরার পর আফগান নারীদের কাছ থেকে অনেক কিছু কেড়ে নেওয়া হলেও তাদের নাম এখনো পুরোপুরি কেড়ে নেওয়া হয়নি। তবে কত দিন তা থাকবে, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। দেশটির উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশে সরকারি নথিপত্রে নারীদের নাম ব্যবহার নিষিদ্ধ করেছে তালেবান। প্রেসক্রিপশন ও নথিতেও নারীদের নাম লেখা যাবে না।

আফগান সংবাদমাধ্যম ‘জান টাইমস’ ও ব্রিটিশ সংবাদপত্র ‘দ্য গার্ডিয়ান’-এর প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, ওই প্রদেশের হাসপাতালের স্বাস্থ্যকর্মী ও অন্যান্য সরকারি কর্মচারীদের নারীদের ‘বিবি’ বলে সম্বোধন করার নির্দেশ দেওয়া হয়েছে। ‘বিবি’ শব্দের অর্থ ‘দাদি’ বা ‘বয়স্ক নারী’। দেশটিতে প্রচলিত একটি সামাজিক রীতি অনুযায়ী, বিশেষ করে জনসমক্ষে কোনো নারীর প্রথম নাম উচ্চারণ করাকে তার স্বামী বা সন্তানের জন্য অবমাননাকর বলে বিবেচনা করা হয়।

আরও পড়ুন: আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় ২ ভারতীয়সহ নিহত ১৫

তবে লালাহ ওসমানি বলছেন, বাস্তবতা আরও ভিন্ন। নারী, চিকিৎসক ও নাগরিক অধিকারকর্মীদের বিভিন্ন বক্তব্যের বরাত দিয়ে তিনি জানান, তালেবান শুধু বালখের সরকারি কর্মকর্তাদের নারীদের প্রকৃত নাম লেখা ও উচ্চারণ বন্ধ করে সবাইকে ‘বিবি’ বলে ডাকার নির্দেশ দেয়নি; অনেক ক্ষেত্রে নারীদের ‘ছাগল’ বা ‘গরু’র মতো প্রাণীর নামেও অপমানজনকভাবে ডাকা হচ্ছে।

ওসমানি বলেন, ‘এটি মানুষকে মানবিক মর্যাদা থেকে বঞ্চিত করার একটি পরিকল্পিত প্রক্রিয়া। কোনো শাসকগোষ্ঠী যখন একজন নারীর নাম বদলে তাকে কোনো প্রাণীর নামে ডাকে, তখন তার মানবিক সত্তা কেড়ে নিয়ে তাকে নিছক একটি প্রাণী কিংবা কোনো পুরুষের সম্পত্তিতে পরিণত করা হয়।’

আফগানিস্তানে সরকারি নথিতে নারীদের নিজস্ব পরিচয়ের পরিবর্তে কোনো পুরুষ আত্মীয়ের ‘স্ত্রী’ বা ‘কন্যা’ হিসেবে পরিচয় দেওয়ার আরেকটি প্রচলিত রীতির কথাও উল্লেখ করেন ওসমানি। নারীদের ব্যক্তিসত্তার অনুপস্থিতি তাদের কবরের ফলকেও দেখা যায়। সেখানে অনেক সময় নারীর নাম লেখা হয় না।

১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তালেবানের প্রথম শাসনামলে সড়ক ও জনসমাগমস্থলের নাম থেকে ‘নারী’ শব্দটি বাদ দেওয়া হয়েছিল। ২০২১ সালে ক্ষমতায় ফেরার পর গত পাঁচ বছরে নারীদের বিষয়ে তালেবানের নীতির মূল উদ্দেশ্যই ছিল তাদের মানবিক মর্যাদা অস্বীকার করা বলে মনে করেন ওসমানি। তার ভাষায়, ‘কোনো মানুষকে মানবিক মর্যাদা থেকে বঞ্চিত করার প্রথম ধাপ হলো তার নাম কেড়ে নেওয়া।’

কাবুলের অধিকারকর্মী করিশমা (ছদ্মনাম) বালখ প্রদেশে তালেবানের এমন নির্দেশের কথা নিশ্চিত করেছেন। তবে তিনি বলেছেন, এখন পর্যন্ত নারীদের নাম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞাটি উপেক্ষা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি সংস্থা ফেমেনার আফগানিস্তান কর্মসূচির পরিচালক জুবাইদা আকবর আশঙ্কা করছেন, স্থানীয় পর্যায়ে নেওয়া এমন উদ্যোগের বিরুদ্ধে প্রথমে প্রতিরোধ তৈরি হলেও পরে তা সারা দেশে নারীদের নাম নিষিদ্ধ করার নির্দেশে রূপ নিতে পারে। অতীতেও বিভিন্ন বিষয়ে এমনটি ঘটেছে বলে জানান তিনি।

জুবাইদা ব্যঙ্গ করে বলেন, ‘নারীদের ওপর নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে তালেবান বেশ সৃজনশীল।’ তার মতে, নারীদের নাম নিষিদ্ধ করার উদ্যোগটি ‘নারীর পরিচয় পুরোপুরি মুছে ফেলার’ মতো পদক্ষেপ। ফেমেনার হিসাব অনুযায়ী, আফগান নারীদের অধিকার সংকুচিত করতে তালেবান এ পর্যন্ত ১৪৪টির বেশি নির্দেশনা জারি করেছে।

এসব নির্দেশনার মধ্যে রয়েছে ১২ বছর বয়সের পর মেয়েদের পড়াশোনা বন্ধ করে দেওয়া, অধিকাংশ কর্মক্ষেত্রে নারীদের কাজ নিষিদ্ধ করা এবং জনসমক্ষে তাদের কথা বলার ওপর নিষেধাজ্ঞা। এ বছরের ১৪ মে জারি করা একটি আইন মেয়েদের ধর্ষণকে বৈধতা দিয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তালেবানের দণ্ডবিধিতে কোনো নারীর হাত ভাঙার শাস্তি ১৫ দিনের কারাদণ্ড। অন্যদিকে কোনো উটকে আঘাত করলে অপরাধীকে পাঁচ মাস কারাগারে থাকতে হতে পারে।

ওসমানি বলেন, ‘নামহীন একজন মানুষ স্বপ্ন দেখতে পারে না, সম্পত্তির মালিক হতে পারে না, ন্যায়বিচার দাবি করতে পারে না কিংবা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকতে পারে না। আফগানিস্তানে কোনো নারীকে তার প্রকৃত নামে ডাকা প্রতিরোধের একটি কাজ।’

এ প্রসঙ্গে এক আফগান পুরুষের গল্পও বলেন ওসমানি। ওই ব্যক্তি তাকে জানিয়েছিলেন, তিনি কখনো তার মায়ের নাম জানতেন না। এমনকি বাড়িতেও কেউ তার মাকে নাম ধরে ডাকতেন না। শেষ পর্যন্ত যখন তিনি মায়ের নাম জানতে পেরেছিলেন, তত দিনে তার মা মারা গেছেন।

আফগান নারীদের নাম মুছে ফেলার রীতি বহু পুরোনো একটি গোত্রীয় প্রথা। এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। উদাহরণ হিসেবে কোরআনের ১৯ নম্বর সূরার নাম ‘মারইয়াম’। সেখানে মরিয়মের নাম ৩০ বারের বেশি উল্লেখ করা হয়েছে। তবে ২০২১ সালে মার্কিন সেনা প্রত্যাহারের পর তালেবানের কাছে ক্ষমতা হারানো পশ্চিমাপন্থী সরকারের আমলেও আফগানিস্তানে এই গোত্রীয় প্রথা বজায় ছিল।

পশ্চিমাপন্থী সরকারের ২০ বছরের শাসনামলেও আফগান নারীদের পরিচয় তাদের কবরের ফলকে কিংবা নিজেদের বিয়ের আমন্ত্রণপত্রে অনুপস্থিত ছিল। তবে জুবাইদা আকবর মনে করেন, সে সময়ের পরিস্থিতির সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা চলে না।

তিনি বলেন, ‘তখন নারীদের নাম নিষিদ্ধ ছিল না। কিছু নথিতে তাদের নাম উল্লেখ করা হতো। আফগান পাসপোর্টে এখনো নারী পাসপোর্টধারীদের নাম থাকে। আফগান নারীরা নিজেদের নাম ব্যবহার করে প্রকাশ্যে কাজ করতে পারতেন এবং আরও অধিকারের দাবিতে আন্দোলন করতেন।’

২০১৭ সালে আফগান নারীদের নাম তাদের বিভিন্ন সরকারি নথিতে অন্তর্ভুক্ত করার দাবিতে ‘আমার নাম কোথায়?’ শিরোনামে একটি প্রচারাভিযান শুরু করেন লালাহ ওসমানি। শিশুদের জন্মসনদের মতো বিভিন্ন সরকারি নথিতে নারীদের নাম না থাকার বিষয়টি সামনে আনাই ছিল এই প্রচারের লক্ষ্য।

ওসমানি জানান, তালেবান ক্ষমতায় ফেরার আগেই এই প্রচারাভিযানের কারণে তিনি হুমকির মুখে পড়েছিলেন। তখন তার বয়স ২৫ বছর। একদিন উগ্রপন্থীদের হাতে চামড়া তুলে নেওয়া এক নারীর মরদেহের ছবি পাঠানো হয় তাকে। সঙ্গে হুমকি দেওয়া হয়, ‘এই প্রচারাভিযান বন্ধ না করলে তোমার পরিণতিও এমন হবে।’

ওসমানি বলেন, ‘আমি ভয় পেয়েছিলাম, কিন্তু তাতে থেমে যাইনি।’ তার প্রচারাভিযানের ফলে ২০২০ সালের সেপ্টেম্বরে তালেবানের ক্ষমতায় ফেরার আগের আফগান সরকার শিশুদের জন্মসনদের মতো নথিতে মায়েদের নাম স্বেচ্ছায় অন্তর্ভুক্ত করার অনুমোদন দেয়।

তিনি বলেন, ‘শহরগুলোতে এবং তরুণ প্রজন্মের মধ্যে নারীদের নাম ব্যবহার আর নিষিদ্ধ কোনো বিষয় ছিল না। এটি সম্মান, আধুনিকতা ও ন্যায়বিচারের প্রতীকে পরিণত হচ্ছিল। আমরা সচেতনতার যে বীজ বপন করেছিলাম, তা দ্রুত বেড়ে উঠছিল।’

২০১৭ সালে আফগান অ্যানালিস্টস নেটওয়ার্কের প্রকাশিত ‘একজন নারীর নামে কী আছে? নাম নেই, তাই জনপরিসরেও পরিচয় নেই’ শিরোনামের এক প্রতিবেদনেও আফগান নারীদের প্রকৃত নাম ব্যবহারের সঙ্গে জনপরিসরে তাদের উপস্থিতির সম্পর্ক তুলে ধরা হয়েছিল।

এখন পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে। আফগান নারীরা নিজেদের পরিচয় হারানোর আশঙ্কার মুখে রয়েছেন। এর গুরুতর বাস্তবিক প্রভাবও পড়তে পারে।

ওসমানি বলেন, ‘ভাবুন, একটি হাসপাতালে কয়েক ডজন প্রেসক্রিপশন ও চিকিৎসার নথি একই নামে- বিবি। অথবা কোনো নম্বর দিয়ে সংরক্ষণ করা হচ্ছে। এতে চিকিৎসাসংক্রান্ত ভুলের ঝুঁকি অনেক বেড়ে যাবে।’

নারীদের স্বাস্থ্যঝুঁকি আরও বাড়িয়ে তুলেছে নারী ও মেয়েদের চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে পুরুষ চিকিৎসকদের ওপর নিষেধাজ্ঞা এবং স্বাস্থ্যসংশ্লিষ্ট পেশায় আফগান নারীদের পড়াশোনা বন্ধ করে দেওয়া। ওসমানির ভাষায়, মূলত মৌলবাদীরা নারীদের চিকিৎসাসেবা থেকে বঞ্চিত করছে।

খাদিজা আমিন স্পেনে নির্বাসিত একজন আফগান সাংবাদিক। ১৯ বছর বয়সে পারিবারিকভাবে ঠিক করা বিয়ের পর তার প্রথম সন্তান জন্ম নেয়। কিন্তু শিশুটির জন্মসনদে মায়ের নাম হিসেবে খাদিজার নাম অন্তর্ভুক্ত করা হয়নি। পরবর্তী সময়ে জন্ম নেওয়া তার যমজ সন্তানের জন্মসনদেও একই ঘটনা ঘটে।

আফগান টেলিভিশনের জনপ্রিয় উপস্থাপক হয়ে ওঠা খাদিজাকে ২০২১ সালে তালেবান আবার ক্ষমতায় ফেরার পর দেশ ছাড়তে হয়। এরপর তার স্বামী তিন সন্তানকে তার কাছ থেকে নিয়ে যান।

২০২৪ সালে খাদিজা জানতে পারেন, তার সাবেক স্বামী সন্তানদের নিয়ে জার্মানিতে শরণার্থী হিসেবে বসবাস করছেন। সন্তানদের সঙ্গে দেখা করার সুযোগ চেয়ে এবং সাবেক স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানাতে তিনি বার্লিনে যান। অভিযোগ দায়ের করতে একটি থানায় গেলেও তা করতে পারেননি। কারণ, সন্তানদের মা হিসেবে নিজের পরিচয় প্রমাণের মতো কোনো নথি তার কাছে ছিল না।

আরও দুই বছর পর খাদিজা জার্মানির একটি আদালতকে তার আবেদনটি বিবেচনার জন্য রাজি করাতে সক্ষম হন। তবে তত দিনে তার সাবেক স্বামী পালিয়ে যাওয়ার সুযোগ পেয়ে যান। তিনি সন্তানদের নিয়ে আবার আফগানিস্তানে ফিরে যান। এরপর থেকে সন্তানদের নাগালের বাইরে রয়েছেন খাদিজা।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

এক ডলারে মিলছে ইরানের ৩০ লাখ রিয়াল

কেড়ে নেওয়া হচ্ছে আফগান নারীদের নাম, ডাকা হয় ‘বিবি’-‘গরু’-‘ছাগল’ বলে

আপডেট টাইম : 06:45:37 am, Sunday, 29 November 2026