Dhaka , Wednesday, 25 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় ২ ভারতীয়সহ নিহত ১৫

সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমায় বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে কমপক্ষে দুইজন ভারতীয় নাগরিকও রয়েছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ভারতের দুবাই কনস্যুলেট এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন: ১২ লাখ কর্মী নেবে অস্ট্রেলিয়া, ভাগ্য খুলছে বাংলাদেশিদের

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে কনস্যুলেট। স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তা দেয়ার চেষ্টা চলছে। দুর্ঘটনায় কতজন ভারতীয় নিহত বা আহত হয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করছে কনস্যুলেট।

আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার আল ওয়াতান সড়কে ৪১ জন যাত্রী বহনকারী একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর প্রাথমিকভাবে ১১ জনের মৃত্যুর খবর জানানো হয়েছিল। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হলে নিহতের সংখ্যা বেড়ে ১৫ হয়।

এ ঘটনায় আরও ১৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গালফ নিউজ। দুর্ঘটনার কারণ ও হতাহতদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

বিদেশে যাওয়ার ঋণ শোধেই শেষ রেমিট্যান্স, লাভের বড় অংশ যাচ্ছে দালালদের পকেটে!

আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় ২ ভারতীয়সহ নিহত ১৫

আপডেট টাইম : 06:49:11 pm, Wednesday, 25 November 2026