Dhaka , Wednesday, 25 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

এ বছরই উৎক্ষেপণ করা হতে পারে পারমাণবিক অস্ত্রবাহী স্যাটেলাইট

ন্যাটো সদস্য দেশগুলোর গোয়েন্দা সংস্থাগুলো মনে করছে, চলতি বছরই মহাকাশে পারমাণবিক অস্ত্রবাহী একটি স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা করছে রাশিয়া। সোমবার (২৩ নভেম্বর) জার্মানির কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জার্মানির গোয়েন্দা সংস্থা বিএন্ড এবং দেশটির সামরিক বাহিনীসহ পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো এ বিষয়ে পাওয়া তথ্য বিনিময় করেছে। এনডিআর, ডব্লিউডিআর এবং সংবাদপত্র সুয়েডডয়েচে জাইতুংয়ের প্রতিবেদনে বলা হয়েছে, স্যাটেলাইটটির নাম ‘স্পুটনিক-এস’। কয়েক বছর আগেই এটি তৈরি করা হয়েছে এবং বর্তমানে মস্কো অঞ্চলে রাখা হয়েছে।

আরও পড়ুন: ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে উদ্বিগ্ন ইসরায়েল

তবে চলতি বছর মহাকাশে পারমাণবিক অস্ত্রবাহী স্যাটেলাইট উৎক্ষেপণের রাশিয়ার পরিকল্পনা নিয়ে জার্মান সংবাদমাধ্যমের প্রতিবেদন গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত নয় বলে জানিয়েছে দেশটি।

এ বিষয়ে জানতে চাইলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, ‘না, আমরা প্রতিবেদনটি দেখিনি। তবে এতে কে বা কারা দাবি করেছেন, তা স্পষ্ট নয়। প্রতিবেদনজুড়ে অনেক ‘অভিযোগ’ ও ‘সম্ভাব্য’ ঘটনার কথা বলা হয়েছে। তাই এটিকে গুরুত্বের সঙ্গে নেওয়ার মতো কিছু আছে বলে মনে হয় না।’

২০২৪ সালে মহাকাশে পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়ে শত্রুপক্ষের স্যাটেলাইট ধ্বংস করতে সক্ষম এমন অস্ত্র তৈরি করার অভিযোগ অস্বীকার করেছিল রাশিয়া। সে সময় যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এ অভিযোগ করেছিলেন।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের অভিযোগ, রাশিয়া কয়েক বছর ধরেই এমন একটি পারমাণবিক অস্ত্র তৈরি করছে, যা পুরো স্যাটেলাইট নেটওয়ার্ক ধ্বংস করতে সক্ষম। এর মধ্যে স্পেসএক্সের বিশাল স্টারলিংক ইন্টারনেট ব্যবস্থাও রয়েছে। ইউক্রেনের সেনারা এই ব্যবস্থা ব্যবহার করে আসছেন।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

এ বছরই উৎক্ষেপণ করা হতে পারে পারমাণবিক অস্ত্রবাহী স্যাটেলাইট

আপডেট টাইম : 04:01:42 pm, Wednesday, 25 November 2026