Dhaka , Wednesday, 25 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর

আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল করে নেওয়ার হুমকি দিয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের পরিবহনমন্ত্রী অর্জুন সিং। বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে এ পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার ভাটপাড়া শহরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্জুন সিং বলেন, “১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশ নিয়ে নেব। অনেক হয়েছে, বাংলাদেশের জন্য আর কোনো অজুহাত চলবে না। বাংলাদেশে যেভাবে হিন্দুদের হত্যা করা হয়েছে, তার বদলা তো আমাদের নিতেই হবে।”

আরও পড়ুন: চট্টগ্রামে বাসের ধাক্কায় হেফাজত নেতার মৃত্যু ,মহাসড়ক অবরোধ

“প্রতিশোধ নেবো; এতে কোনো সন্দেহ নেই। বাংলাদেশকে আর ছাড় দেওয়া যাবে না।”

সম্প্রতি বাংলাদেশ নিয়ে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। তৃণমূল কংগ্রেসের এক সময়ের এই ‘হেভিওয়েট’ নেতা এবং বর্তমানে পশ্চিমবঙ্গ বিজেপির শীর্ষ নেতা শুভন্দু ২৩ নভেম্বর (সোমবার) কলকাতায় এক এক ব্রিফিংয়ে বলেছেন, ““বর্তমানে সীমান্ত অত্যন্ত কঠোরভাবে সুরক্ষিত করা হয়েছে।  তবে এখানকার অনেক মানুষের আত্মীয়স্বজন বাংলাদেশে থাকেন। অন্তত ২ কোটি পশ্চিমবঙ্গের মানুষের আত্মীয় এখনও বাংলাদেশে বসবাস করেন।”

“আর এটা শুধু পশ্চিমবঙ্গের বিষয় নয়। ত্রিপুরা, মেঘালয় এবং অন্যান্য সীমান্তবর্তী রাজ্যের মানুষেরও আত্মীয় আছে বাংলাদেশে। ফলে সেখানে যা হচ্ছে তা নিয়ে পশ্চিমবঙ্গের মানুষ  উদ্বিগ্ন। তবে আমি সরাসরি এই বিষয়ে কোনও মন্তব্য করব না। পররাষ্ট্রমন্ত্রীর (এস. জয়শঙ্কর) নজরে বিষয়টি আনার চেষ্টা করব। শেখ হাসিনাকে নিয়েও আমি কোনও মন্তব্য করব না।”

ঘটনাচক্রে, ১৬ ডিসেম্বরেই ঢাকায় ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২৪ সালের জুলাই মাসে শিক্ষার্থী-জনতার অভ্যুত্থানের মুখে সে বছরের ৫ আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। দুই বছরেরও বেশি সময় অতিক্রান্ত হওয়ার পর তিনি এখন ফেরার কথা বলছেন।

সূত্র : ইন্ডিয়া টুডে, হিন্দুস্তান টাইমস

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

মাত্র এক মুহূর্ত…

১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর

আপডেট টাইম : 01:35:26 pm, Wednesday, 25 November 2026